ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (০২ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুশারীগাঁও গ্রামের মুদি দোকান মালিক মহেন রায়ের স্ত্রী শান্তি রানী এবং পাশের উপজেলা রাণীশংকৈলের বাচোর ইউনিয়নের মৃত বেয়ারু রামের ছেলে সুহি রাম। আহতরা হলেন, ভোমরাদহ ইউনিয়নের বেলগাঁও গ্রামের মৃত মহেন্দ্র রায়ের ছেলে সালেন চন্দ্র রায় ও বাচোর কনপাড়া গ্রামের মৃত সুধীর রায়ের ছেলে টেপরা রায়। স্থানীয়রা জানায়, কুশারীগাঁও গ্রামের একটি মুদি দোকানে চারজন বসে ছিলেন। এ সময় মুসুলধারে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে তারা গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বজ্রপাতের আঘাতে গরু ছাগলসহ বেশ কয়েকটি গবাদিপশুও মারা গেছে। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (০২ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুশারীগাঁও গ্রামের মুদি দোকান মালিক মহেন রায়ের স্ত্রী শান্তি রানী এবং পাশের উপজেলা রাণীশংকৈলের বাচোর ইউনিয়নের মৃত বেয়ারু রামের ছেলে সুহি রাম। আহতরা হলেন, ভোমরাদহ ইউনিয়নের বেলগাঁও গ্রামের মৃত মহেন্দ্র রায়ের ছেলে সালেন চন্দ্র রায় ও বাচোর কনপাড়া গ্রামের মৃত সুধীর রায়ের ছেলে টেপরা রায়।
স্থানীয়রা জানায়, কুশারীগাঁও গ্রামের একটি মুদি দোকানে চারজন বসে ছিলেন। এ সময় মুসুলধারে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে তারা গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া বজ্রপাতের আঘাতে গরু ছাগলসহ বেশ কয়েকটি গবাদিপশুও মারা গেছে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. কামাল আহমেদ জানান, দুপুর ১২টার দিকে স্বজনরা একটি মাইক্রোবাসে করে চারজনকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর দেখেন বজ্রপাতের ঘটনায় দুইজনের আগেই মৃত্যু হয়েছে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে।
What's Your Reaction?