ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে লাঠিসোটা সহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সদর থানা পুলিশ এসব অস্ত্র উদ্ধার করে। ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ পরিদর্শক আবুল হোসেন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পাওয়ার পরপরই একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়। এ সময় পুকুরের পানির ভেতর থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার করা হয়। তবে কে বা কারা এসব লাঠিসোটা সেখানে রেখেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে স্থানীয়দের দাবি, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এমন কর্মকান্ড ঘটিয়ে নির্বাচনে ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতেই এ ধরনের অপতৎপরতা হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রের পাশের পুকুর থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে লাঠিসোটা সহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সদর থানা পুলিশ এসব অস্ত্র উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের উপ পরিদর্শক আবুল হোসেন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পাওয়ার পরপরই একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়। এ সময় পুকুরের পানির ভেতর থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার করা হয়। তবে কে বা কারা এসব লাঠিসোটা সেখানে রেখেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয়দের দাবি, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এমন কর্মকান্ড ঘটিয়ে নির্বাচনে ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতেই এ ধরনের অপতৎপরতা হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow