ঠাকুরগাঁওয়ের দুই ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পরিমাপে জ্বালানি কম দেওয়ার অপরাধে দুটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ দণ্ড দেন। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়। ফিলিং স্টেশন দুটি হলো রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশন এবং একই উপজেলার গোগর এলাকার আবদুর রাহিম ফিলিং স্টেশন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, উপজেলার বেশ কয়েকটি ফিলিং স্টেশনের মেশিন আমরা চেক করেছি। এর মধ্যে নেকমরদ বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটারে ২৩০ মিলি তেল পরিমাপে দেওয়ার প্রমাণ মিলেছে। একই অবস্থা উপজেলার গোগর এলাকার আবদুর রাহিম ফিলিং স্টেশনে। পরে ৫০ হাজার টাকা করে ওই দুই ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তানভীর হাসান তানু/এসআর/এমএস

ঠাকুরগাঁওয়ের দুই ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পরিমাপে জ্বালানি কম দেওয়ার অপরাধে দুটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ দণ্ড দেন। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

ফিলিং স্টেশন দুটি হলো রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশন এবং একই উপজেলার গোগর এলাকার আবদুর রাহিম ফিলিং স্টেশন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, উপজেলার বেশ কয়েকটি ফিলিং স্টেশনের মেশিন আমরা চেক করেছি। এর মধ্যে নেকমরদ বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটারে ২৩০ মিলি তেল পরিমাপে দেওয়ার প্রমাণ মিলেছে। একই অবস্থা উপজেলার গোগর এলাকার আবদুর রাহিম ফিলিং স্টেশনে। পরে ৫০ হাজার টাকা করে ওই দুই ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তানভীর হাসান তানু/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow