ঠোঁট-মুখ পুড়ে গেছে মোজতবা খামেনির, লাগতে পারে প্লাস্টিক সার্জারি
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধের প্রথম দিনেই আহত হয়ে এখন কথা বলতে সমস্যায় ভুগছেন। এমনকি, তার প্লাস্টিক সার্জারির প্রয়োজন হবে বলে জানা গেছে। সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি খামেনিকে। তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলা থেকে বেঁচে যাওয়ার পর কৃত্রিম পা লাগানোর অপেক্ষায় আছেন। ওই হামলায় তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্রের এই সর্বোচ্চ নেতা এখনো যোগাযোগ গ্রহণ করতে ও সিদ্ধান্ত নিতে সক্ষম। তবে কণ্ঠ দুর্বল শোনাতে পারে- এমন আশঙ্কায় তিনি কোনো অডিও বা ভিডিও বার্তা রেকর্ড করছেন না। ধারণা করা হচ্ছে, খামেনির মুখমণ্ডল ও ঠোঁট গুরুতরভাবে পুড়ে গেছে, যার ফলে কথা বলতে তার কষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে তাকে প্লাস্টিক সার্জারি করাতে হবে। ওই মার্কিন কর্মকর্তারা আরও দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতার একটি পায়ে তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। এছাড়া তার একটি হাতেও অস্ত্রোপচার হয়েছে, যা ধীরে ধীরে আবার সচল হচ্ছে বল
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধের প্রথম দিনেই আহত হয়ে এখন কথা বলতে সমস্যায় ভুগছেন। এমনকি, তার প্লাস্টিক সার্জারির প্রয়োজন হবে বলে জানা গেছে।
সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসকে কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জনসমক্ষে দেখা যায়নি খামেনিকে। তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলা থেকে বেঁচে যাওয়ার পর কৃত্রিম পা লাগানোর অপেক্ষায় আছেন। ওই হামলায় তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্রের এই সর্বোচ্চ নেতা এখনো যোগাযোগ গ্রহণ করতে ও সিদ্ধান্ত নিতে সক্ষম। তবে কণ্ঠ দুর্বল শোনাতে পারে- এমন আশঙ্কায় তিনি কোনো অডিও বা ভিডিও বার্তা রেকর্ড করছেন না।
ধারণা করা হচ্ছে, খামেনির মুখমণ্ডল ও ঠোঁট গুরুতরভাবে পুড়ে গেছে, যার ফলে কথা বলতে তার কষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে তাকে প্লাস্টিক সার্জারি করাতে হবে।
ওই মার্কিন কর্মকর্তারা আরও দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতার একটি পায়ে তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। এছাড়া তার একটি হাতেও অস্ত্রোপচার হয়েছে, যা ধীরে ধীরে আবার সচল হচ্ছে বলে জানা গেছে। মানসিকভাবে তিনি এখনো সচেতন থাকলেও যুদ্ধ শেষের চলমান আলোচনার সময় তিনি ইরানের জেনারেলদের সঙ্গে খুবই সীমিত যোগাযোগ রাখছেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, স্বল্প সময়ের এই সংঘাতের কারণে যুদ্ধ শেষ করতে তার প্রশাসনকে তাড়াহুড়া করা উচিত নয়। সাংবাদিকদের তিনি বলেন, আমাকে তাড়া দেবেন না, তাড়া দেবেন না। আমরা ভিয়েতনামে ১৮ বছর ছিলাম, ইরাকে ছিলাম আট বছর। আমি মাত্র ছয় সপ্তাহ ধরে এটি করছি।
সূত্র: মিডল ইস্ট আই
এসএএইচ
What's Your Reaction?