ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল

রত্নাগর্ভা নারী, সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মঞ্জুশ্রী চৌধুরীর আগামীকাল বৃহস্পতিবার ২০তম মৃত্যুবার্ষিকী। সিলেটের বিশ্বনাথ উপজেলার আকিলপুরের কৃতি সন্তান ড. মঞ্জুশ্রী ২০০৬ সালের ১১ জুন পরলোক গমন করেন। শিক্ষা অঙ্গনে পরিচিত ব্যক্তিত্ব মঞ্জুশ্রী ১৯৪১ সালে সিলেট এম. সি. কলেজ থেকে ডিস্টিংশনসহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫২-৫৩ সালে তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রথম শ্রেণী পেয়ে বি.টি.পরীক্ষায় উত্তীর্ণ হন।  ১৯৬০ সালে তিনি প্রধান শিক্ষিকা হিসেবে পদোন্নীত পান। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের জানুয়ারিতে তিনিই প্রথম ‘বাংলাদেশ পতাকা’ শীর্ষক প্রতীকী ব্যঞ্জনাময় কথিকা লিখে বেতারে সম্প্রচার করেছিলেন।  তার পিএইচডি গবেষণার বিষয় রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক। স্বাধীন বাংলাদেশে নতুন পাঠ্যপুস্তক রচনায় মঞ্জুশ্রী বাংলা পাঠ্যপুস্তকের অন্যতম প্রণেতা। ১৯৭৮ সালে তিনি বেগম বদরুন্নেসা সরকারি গার্লস কলেজে বাংলা বিভাগের প্রধান অধ্যাপক পদে নিযুক্ত হন।  তার জ্যেষ্ঠপুত্র ড. শুভাগত চৌধুরী চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থ প্রণেতা ও কলাম লেখক। কনিষ্ঠ পুত্র ড. অরূপরতন চৌধুরী বা

ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল

রত্নাগর্ভা নারী, সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. মঞ্জুশ্রী চৌধুরীর আগামীকাল বৃহস্পতিবার ২০তম মৃত্যুবার্ষিকী। সিলেটের বিশ্বনাথ উপজেলার আকিলপুরের কৃতি সন্তান ড. মঞ্জুশ্রী ২০০৬ সালের ১১ জুন পরলোক গমন করেন।

শিক্ষা অঙ্গনে পরিচিত ব্যক্তিত্ব মঞ্জুশ্রী ১৯৪১ সালে সিলেট এম. সি. কলেজ থেকে ডিস্টিংশনসহ বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫২-৫৩ সালে তিনি ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রথম শ্রেণী পেয়ে বি.টি.পরীক্ষায় উত্তীর্ণ হন। 

১৯৬০ সালে তিনি প্রধান শিক্ষিকা হিসেবে পদোন্নীত পান। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের জানুয়ারিতে তিনিই প্রথম ‘বাংলাদেশ পতাকা’ শীর্ষক প্রতীকী ব্যঞ্জনাময় কথিকা লিখে বেতারে সম্প্রচার করেছিলেন। 

তার পিএইচডি গবেষণার বিষয় রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক। স্বাধীন বাংলাদেশে নতুন পাঠ্যপুস্তক রচনায় মঞ্জুশ্রী বাংলা পাঠ্যপুস্তকের অন্যতম প্রণেতা। ১৯৭৮ সালে তিনি বেগম বদরুন্নেসা সরকারি গার্লস কলেজে বাংলা বিভাগের প্রধান অধ্যাপক পদে নিযুক্ত হন। 

তার জ্যেষ্ঠপুত্র ড. শুভাগত চৌধুরী চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থ প্রণেতা ও কলাম লেখক। কনিষ্ঠ পুত্র ড. অরূপরতন চৌধুরী বারডেমের ডেন্টাল বিভাগের ভিজিটিং প্রফেসর। তিনি একজন শব্দসৈনিক, রবীন্দ্রসংগীত শিল্পী এবং মাদকদ্রব্য ও মাদকাসক্তি নিরোধী সংস্থা (মানস) এর প্রতিষ্ঠাতা সভাপতি। একমাত্র কন্যা ড. মধুশ্রী ভদ্র ঢাকা কলেজের উদ্ভিদ বিভাগের প্রাক্তন অধ্যাপিকা।

১৯৯৫ সালে আকিলপুর গ্রামে ‘প্রতিভা পাঠাগার এর মধ্য দিয়ে মঞ্জুশ্রী একাডেমির স্বপ্ন রচনা হয়। যেখান থেকে ইতোমধ্যে ৭০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow