ডাকসু’র পক্ষ থেকে ভিসির কাছে হামলার অভিযুক্তদের তালিকা হস্তান্তর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) এর পক্ষ থেকে ডাকসু নেতৃবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় অভিযুক্তদের তালিকা প্রমাণসহ উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই তালিকা প্রদান করা হয়।
এ সময় ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ এবং সব হলের প্রোভোস্টরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিসমূহ হলো :
১। উক্ত ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে।
২। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে।
৩। হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন করতে হবে।
৪। ক্যাম্পাস সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও তথ্য প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে প্রশাসনকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে; রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক আচরণবিধি (Code of Conduct) প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে।
৫। এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার করতে হবে।
উল্লেখ্য, সামাজিক যোগা

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের নামে আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ছড়ানো স্ক্রিনশটটিকে ভুয়া দাবি করে শাহবাগ থানায় জিডি করতে যান ঢাবির শিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ। পরে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ থানায় গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।