ডাকসুর বিভিন্ন উন্নয়ন প্রকল্প আটকে থাকায় জামায়াত আমিরের উদ্বেগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে সেন্ট্রাল ফিল্ড সংস্কার, কেন্দ্রীয় মসজিদের উন্নয়ন, নতুন ক্যান্টিন স্থাপনসহ শিক্ষার্থী কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প দীর্ঘদিন ধরে আটকে থাকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। পরে সাদিক কায়েম নিজের ফেসবুক পোস্টে সাক্ষাতের বিষয়টি জানান। সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী, ডা. শফিকুর রহমানের বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সমসাময়িক বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে ডাকসু ভিপি শিক্ষার্থীদের প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি গণভোটের জনরায় বাস্তবায়নের আন্দোলন এবং তিস্তা রক্ষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য জামায়াত আমিরকে ধন্যবাদ জানান। এছাড়া চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগের প্রশংস

ডাকসুর বিভিন্ন উন্নয়ন প্রকল্প আটকে থাকায় জামায়াত আমিরের উদ্বেগ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে সেন্ট্রাল ফিল্ড সংস্কার, কেন্দ্রীয় মসজিদের উন্নয়ন, নতুন ক্যান্টিন স্থাপনসহ শিক্ষার্থী কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প দীর্ঘদিন ধরে আটকে থাকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। পরে সাদিক কায়েম নিজের ফেসবুক পোস্টে সাক্ষাতের বিষয়টি জানান। সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী, ডা. শফিকুর রহমানের বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সমসাময়িক বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে ডাকসু ভিপি শিক্ষার্থীদের প্রত্যাশা তুলে ধরার পাশাপাশি গণভোটের জনরায় বাস্তবায়নের আন্দোলন এবং তিস্তা রক্ষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার জন্য জামায়াত আমিরকে ধন্যবাদ জানান। এছাড়া চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগের প্রশংসাও করেন তিনি। আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ডাকসুর নেওয়া বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন ডা. শফিকুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড সংস্কারে বরাদ্দকৃত দুই কোটি টাকার প্রকল্প, কেন্দ্রীয় মসজিদে এসি স্থাপন ও সংস্কার কার্যক্রম, কার্জন হলসহ গুরুত্বপূর্ণ স্থানে ক্যান্টিন চালুর উদ্যোগ এবং প্রায় দুই ডজন প্রকল্প আটকে থাকার বিষয় উঠে আসে। এসব প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের সার্বিক অসহযোগিতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটে গবেষণা খাতে কোনো বরাদ্দ না থাকায় তিনি বিস্ময় প্রকাশ করেন বলেও পোস্টে উল্লেখ করা হয়। সাক্ষাতে ডা. শফিকুর রহমান ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ রক্ষা, শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধান এবং কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিয়ে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow