‘ডাক্তার’ পরিচয়ে চিকিৎসাসেবা, গুনতে হলো জরিমানা
বগুড়া সদর উপজেলার শেরেবাংলা নগর এলাকায় ‘ডাক্তার’ পরিচয়ে চিকিৎসাসেবা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে একটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৪ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার শেরেবাংলা নগর এলাকার চৌধুরী ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান। আরও পড়ুন ৬৫ লাখ টাকার সড়ক টিকলো এক সপ্তাহ তিনি জানান, ডিএমএফ কোর্স সম্পন্ন করা মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মতিউর রহমান চৌধুরী (রুম্মান) দীর্ঘদিন ধরে নিজেদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগী দেখছিলেন। স্থানীয়দের কাছেও তারা চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। এতে সাধারণ রোগীরা বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছিলেন। মেহেদী হাসান আরও জানান, অভিযান চলাকালে চৌধুরী ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা বিষয়টি স্বীকার করলে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এলবি/এসআর/জেআইএম
বগুড়া সদর উপজেলার শেরেবাংলা নগর এলাকায় ‘ডাক্তার’ পরিচয়ে চিকিৎসাসেবা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগে একটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার শেরেবাংলা নগর এলাকার চৌধুরী ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।

৬৫ লাখ টাকার সড়ক টিকলো এক সপ্তাহ
তিনি জানান, ডিএমএফ কোর্স সম্পন্ন করা মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মতিউর রহমান চৌধুরী (রুম্মান) দীর্ঘদিন ধরে নিজেদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগী দেখছিলেন। স্থানীয়দের কাছেও তারা চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। এতে সাধারণ রোগীরা বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছিলেন।
মেহেদী হাসান আরও জানান, অভিযান চলাকালে চৌধুরী ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা বিষয়টি স্বীকার করলে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এলবি/এসআর/জেআইএম
What's Your Reaction?