ডাবের পানিতে যেসব উপাদান মেশালে ক্লান্তি দূর হবে

গরমে শরীর ঠান্ডা রাখা এবং ক্লান্তি দূর করার সবচেয়ে জনপ্রিয় প্রাকৃতিক পানীয় হলো ডাবের পানি। এতে থাকা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামসহ নানা মিনারেল শরীরকে হাইড্রেটেড রাখে এবং ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে গরমে দুর্বলতা, মাথা ঘোরা ও পানিশূন্যতার ঝুঁকি কমে। তবুও অনেক সময় দেখা যায়, শুধু ডাবের পানি খেয়েও ক্লান্তি পুরোপুরি কাটে না। এমন পরিস্থিতিতে কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে খেলে ডাবের পানির কার্যকারিতা কয়েকগুণ বেড়ে যায়। বিট লবণ ডাবের পানিতে বিট লবণ মেশানো হলে এটি আরও শক্তিশালী ইলেক্ট্রোলাইট ড্রিংকে পরিণত হয়। বিট লবণে থাকা সোডিয়াম, আয়রন ও সালফার শরীরের খনিজ ঘাটতি পূরণে সাহায্য করে। এটি শুধু স্বাদই বাড়ায় না, বরং হজমশক্তি উন্নত করতেও সহায়তা করে। গরমে পেট ফাঁপা, অস্বস্তি বা বদহজম কমাতে এই মিশ্রণ কার্যকর হতে পারে। নিয়মিত খেলে পরিপাকতন্ত্রও ভালো থাকে। চিয়া সিডস চিয়া সিডস হলো ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি সুপারফুড। ডাবের পানিতে ভেজানো চিয়া সিডস মিশিয়ে খেলে শরীর দীর্ঘ সময় হাইড্রেটেড থাকে। এটি ধীরে ধীরে শক্তি সরবরাহ করে, ফলে ক্লান্তি দ্

ডাবের পানিতে যেসব উপাদান মেশালে ক্লান্তি দূর হবে

গরমে শরীর ঠান্ডা রাখা এবং ক্লান্তি দূর করার সবচেয়ে জনপ্রিয় প্রাকৃতিক পানীয় হলো ডাবের পানি। এতে থাকা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামসহ নানা মিনারেল শরীরকে হাইড্রেটেড রাখে এবং ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ফলে গরমে দুর্বলতা, মাথা ঘোরা ও পানিশূন্যতার ঝুঁকি কমে।

তবুও অনেক সময় দেখা যায়, শুধু ডাবের পানি খেয়েও ক্লান্তি পুরোপুরি কাটে না। এমন পরিস্থিতিতে কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে খেলে ডাবের পানির কার্যকারিতা কয়েকগুণ বেড়ে যায়।

jago

বিট লবণ

ডাবের পানিতে বিট লবণ মেশানো হলে এটি আরও শক্তিশালী ইলেক্ট্রোলাইট ড্রিংকে পরিণত হয়। বিট লবণে থাকা সোডিয়াম, আয়রন ও সালফার শরীরের খনিজ ঘাটতি পূরণে সাহায্য করে। এটি শুধু স্বাদই বাড়ায় না, বরং হজমশক্তি উন্নত করতেও সহায়তা করে। গরমে পেট ফাঁপা, অস্বস্তি বা বদহজম কমাতে এই মিশ্রণ কার্যকর হতে পারে। নিয়মিত খেলে পরিপাকতন্ত্রও ভালো থাকে।

চিয়া সিডস

চিয়া সিডস হলো ফাইবার, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি সুপারফুড। ডাবের পানিতে ভেজানো চিয়া সিডস মিশিয়ে খেলে শরীর দীর্ঘ সময় হাইড্রেটেড থাকে। এটি ধীরে ধীরে শক্তি সরবরাহ করে, ফলে ক্লান্তি দ্রুত আসে না। পাশাপাশি হজমে সাহায্য করে এবং শরীরের প্রদাহ কমাতে ভূমিকা রাখে। চাইলে তুলসির বীজও যোগ করা যেতে পারে, যা পানীয়কে আরও পুষ্টিকর করে তোলে।

jago

লেবুর রস

ডাবের পানিতে লেবুর রস মেশালে এটি একটি রিফ্রেশিং ডিটক্স ড্রিংকে পরিণত হয়। ভিটামিন সি সমৃদ্ধ লেবু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি হজম শক্তি উন্নত করে, শরীরের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভূমিকা রাখে। গরমে ক্লান্তি ও অবসাদ দূর করতে এই মিশ্রণ বেশ কার্যকর।

মধু

আয়ুর্বেদে ডাবের পানির সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার প্রচলন বহু পুরোনো। মধুতে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও এনজাইম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি দ্রুত শক্তি জোগায়, ফলে শারীরিক দুর্বলতা ও ক্লান্তি কমে। গরমে যারা কাজের চাপ বেশি অনুভব করেন, তাদের জন্য এই মিশ্রণ বিশেষভাবে উপকারী হতে পারে।

পুদিনা পাতা

পুদিনা পাতা ডাবের পানিকে আরও সতেজ ও ঠান্ডা করে তোলে। এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং হজমশক্তি উন্নত করে। গরমে অতিরিক্ত ঘাম ও ক্লান্তি কমাতে পুদিনা বেশ ভালো কাজ করে। চাইলে তুলসির বীজের সঙ্গে পুদিনা মিশিয়ে খেলে আরও বেশি সতেজতা পাওয়া যায়।

সূত্র: ওয়েব এমডি, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow