ডাল দিয়ে বানিয়ে নিন মজাদার স্যুপ
ডাল তো বাঙালির প্রতিদিনের খাবারেরই অংশ। তবে ডাল দিয়ে শুধু ভাতের সঙ্গে পাতলা ডাল নয়, চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু ও পুষ্টিকর চিকেন-ডালের স্যুপ। মুরগির মাংস ও ডালের সমন্বয়ে তৈরি এই স্যুপে থাকে প্রোটিনসহ বেশ কিছু প্রয়োজনীয় পুষ্টি। হালকা খাবার হিসেবে এটি তৈরি করতে পারেন। চিকেন ও ডাল দুটিই তুলনামূলকভাবে পেট ভরা রাখতে সাহায্য করে। তাই এক বাটি স্যুপ খাওয়ার পর বেশ কিছুক্ষণ পেট ভরা অনুভব হয়। তাই ডায়টে সহজে রাখতে পারেন। খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না এবং অল্প সময়েই বাড়িতে তৈরি করা যায়। স্বাদে মজাদার হওয়ায় ছোট-বড় সবারই পছন্দ হওয়ার মতো এই স্যুপ। আসুন জেনে নেওয়া চিকেন-ডালের স্যুপ কীভাবে তৈরি করবেন- উপকরণ মুরগির টুকরা ২ কাপ বিভিন্ন রকমের ডাল ১ কাপ সবজি পছন্দমতো ১ কাপ পেঁয়াজ মোটা করে কুচি করা আধা কাপ টমেটো বড় টুকরা ১ টি ধনে গুঁড়া ১ চা চামচ জিরাগুঁড়া ১ চা চামচ হলুদ গুঁড়া ১ চা চামচ রসুন কুচি১ চা চামচ আদা কুচি বা বাটা ১ চা চামচ গাজর ও পছন্দমতো সবজি কুচি আধা কাপ গোলমরিচ গুঁড়া আধা চা চামচ কাঁচামরিচ ৩-৪ টি লেবু টুকরা করা ১টি লবণ পরিমাণমতো তেল বা মাখন ১ চামচ পানি ৫ কাপ প্রস্তুত প্রণালি প্রথমে ডাল ভা
ডাল তো বাঙালির প্রতিদিনের খাবারেরই অংশ। তবে ডাল দিয়ে শুধু ভাতের সঙ্গে পাতলা ডাল নয়, চাইলে তৈরি করতে পারেন সুস্বাদু ও পুষ্টিকর চিকেন-ডালের স্যুপ। মুরগির মাংস ও ডালের সমন্বয়ে তৈরি এই স্যুপে থাকে প্রোটিনসহ বেশ কিছু প্রয়োজনীয় পুষ্টি। হালকা খাবার হিসেবে এটি তৈরি করতে পারেন।
চিকেন ও ডাল দুটিই তুলনামূলকভাবে পেট ভরা রাখতে সাহায্য করে। তাই এক বাটি স্যুপ খাওয়ার পর বেশ কিছুক্ষণ পেট ভরা অনুভব হয়। তাই ডায়টে সহজে রাখতে পারেন। খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না এবং অল্প সময়েই বাড়িতে তৈরি করা যায়। স্বাদে মজাদার হওয়ায় ছোট-বড় সবারই পছন্দ হওয়ার মতো এই স্যুপ।
আসুন জেনে নেওয়া চিকেন-ডালের স্যুপ কীভাবে তৈরি করবেন-
উপকরণ
- মুরগির টুকরা ২ কাপ
- বিভিন্ন রকমের ডাল ১ কাপ
- সবজি পছন্দমতো ১ কাপ
- পেঁয়াজ মোটা করে কুচি করা আধা কাপ
- টমেটো বড় টুকরা ১ টি
- ধনে গুঁড়া ১ চা চামচ
- জিরাগুঁড়া ১ চা চামচ
- হলুদ গুঁড়া ১ চা চামচ
- রসুন কুচি১ চা চামচ
- আদা কুচি বা বাটা ১ চা চামচ
- গাজর ও পছন্দমতো সবজি কুচি আধা কাপ
- গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
- কাঁচামরিচ ৩-৪ টি
- লেবু টুকরা করা ১টি
- লবণ পরিমাণমতো
- তেল বা মাখন ১ চামচ
- পানি ৫ কাপ
প্রস্তুত প্রণালি
প্রথমে ডাল ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। এরপর একটি পাত্রে তেল বা মাখন গরম করে তাতে কুচি করা পেঁয়াজ, রসুন ও আদা দিয়ে হালকা ভেজে নিন।
এবার এতে মুরগির মাংসের টুকরো বা কুচি দিয়ে কয়েক মিনিট ভালোভাবে নেড়ে নিন। এরপর টমেটো কুচি, লবণ, সব গুঁড়া মসলা দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নিন।সামান্য পানি দিয়ে ঢেকে কম আঁচে প্রায় ৩০ মিনিট রান্না করুন, যাতে মাংস নরম হয়ে আসে।

ডিম-চিচিঙ্গার ভাজি করবেন যেভাবে
মাংস কিছুটা সিদ্ধ হলে আগে থেকে ধুয়ে রাখা ডাল ও পছন্দের সবজি কুচি দিয়ে দিন। এবার পরিমাণমতো পানি যোগ করে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। পাত্র ঢেকে মাঝারি আঁচে আরও ২০ থেকে ২৫ মিনিট রান্না করুন। ডাল ও মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে বুঝবেন স্যুপ প্রায় তৈরি।

চালকুমড়া দিয়ে বানান চিংড়ির তরকারি
সবশেষে কাঁচামরিচ দিয়ে আরও কয়েক মিনিট ফুটিয়ে নিন। চুলা বন্ধ করার আগে ওপর থেকে সামান্য গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিন। পরিবেশনের সময় কয়েক ফোঁটা লেবুর রসও যোগ করতে পারেন। গরম গরম চিকেন-ডালের স্যুপ বাটিতে ঢেলে পরিবেশন করুন।
এসএকেওয়াই
What's Your Reaction?