ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন একাধিক পদে বড় রদবদল

বাংলাদেশ পুলিশে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদমর্যাদার মোট ১৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জারীকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক আদেশে এ বদলি ও পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে ডিআইজি, হাইওয়ে পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে। ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে ডিআইজি, পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকায় পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে উপপুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে। বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার মো. আকতার হোসেনকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে পুলিশ সুপার, এপিবিএন হিসেবে পদায়ন করা

ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন একাধিক পদে বড় রদবদল

বাংলাদেশ পুলিশে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদমর্যাদার মোট ১৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জারীকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক আদেশে এ বদলি ও পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে ডিআইজি, হাইওয়ে পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে ডিআইজি, পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকায় পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে উপপুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে। বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার মো. আকতার হোসেনকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে উপপুলিশ কমিশনার হিসেবে সিলেটে পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে পুলিশ সুপার, এপিবিএন হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে পুলিশ সুপার হিসেবে এসবিতে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow