ডিএমপির তেজগাঁও বিভাগে অভিযান, গ্রেফতার ৫৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়েছে। এসময় নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। আরও পড়ুন রাজধানীর তিন থানা এলাকায় ডিএমপির অভিযান, গ্রেফতার ৩৩ তিনি বলেন, শনিবার (১৮ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ৫৮ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তেজগাঁও থানা আট, শেরেবাংলা নগর থানা নয়, মোহাম্মদপুর থানা ১৬, আদাবর থানা আট, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পাঁচ ও হাতিরঝিল থানা ১২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান নিয়াজ মেহেদী। কেআর/একিউএফ

ডিএমপির তেজগাঁও বিভাগে অভিযান, গ্রেফতার ৫৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়েছে। এসময় নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (১৮ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ৫৮ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তেজগাঁও থানা আট, শেরেবাংলা নগর থানা নয়, মোহাম্মদপুর থানা ১৬, আদাবর থানা আট, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পাঁচ ও হাতিরঝিল থানা ১২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান নিয়াজ মেহেদী।

কেআর/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow