ডিএসসিসি মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। মঙ্গলবার (৬ মে) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সংবলিত একটি পোস্টার শেয়ার করে তিনি এই ঘোষণা দেন। পোস্টে নীলা ইসরাফিল লেখেন, ‘সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।’ পরবর্তীতে দেওয়া আরও দুটি পোস্টে তিনি রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন। এক পোস্টে তিনি প্রশ্ন রাখেন, ‘কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে?’ অন্য পোস্টে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও উন্নত নগর হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন এবং নগরীকে ‘রাজাকারমুক্ত’ করার অঙ্গীকার করেন।

ডিএসসিসি মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা নীলা ইসরাফিলের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল।

মঙ্গলবার (৬ মে) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সংবলিত একটি পোস্টার শেয়ার করে তিনি এই ঘোষণা দেন।

পোস্টে নীলা ইসরাফিল লেখেন, ‘সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।’

পরবর্তীতে দেওয়া আরও দুটি পোস্টে তিনি রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন। এক পোস্টে তিনি প্রশ্ন রাখেন, ‘কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে?’

অন্য পোস্টে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও উন্নত নগর হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন এবং নগরীকে ‘রাজাকারমুক্ত’ করার অঙ্গীকার করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow