ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

আধুনিক ও স্মার্ট ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে অটোমেশনের যুগে প্রবেশ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। রোববার (২৬ জুলাই) রূপায়ণ ট্রেড সেন্টারের গ্রিন লাউঞ্জে কোর ব্যাংকিং সফটওয়্যার (সিবিএস) বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরুর লক্ষ্যে Kick-Off Meeting অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ, লিডস করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান নাগীর আহমেদ অপূর্ব, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মো. আনোয়ার হোসেন সরকারসহ ব্যাংক ও লিডস করপোরেশন লিমিটেডের নির্বাহীরা উপস্থিত ছিলেন। ব্যাংকের শতভাগ শাখায় আইটি প্রতিষ্ঠান লিডস করপোরেশন লিমিটিডের সিবিএস সফটওয়্যার ‘ব্যাংক আল্টিমাস’ (Bank Ultimus) এর মাধ্যমে ব্যাংকটির অটোমেশন বাস্তবায়িত হবে। আগামী ৯ মাসের মধ্যে এই অটোমেশন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূল সদস্যদের অর্থনৈতিক উন্নয়নে কাজ করলেও পূর্ণাঙ্গ সিবিএস না থাকায় ব্যাংকটি এতদিন নানা সীমাবদ্ধতার মুখ

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

আধুনিক ও স্মার্ট ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে অটোমেশনের যুগে প্রবেশ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। রোববার (২৬ জুলাই) রূপায়ণ ট্রেড সেন্টারের গ্রিন লাউঞ্জে কোর ব্যাংকিং সফটওয়্যার (সিবিএস) বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরুর লক্ষ্যে Kick-Off Meeting অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ, লিডস করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান নাগীর আহমেদ অপূর্ব, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মো. আনোয়ার হোসেন সরকারসহ ব্যাংক ও লিডস করপোরেশন লিমিটেডের নির্বাহীরা উপস্থিত ছিলেন।

ব্যাংকের শতভাগ শাখায় আইটি প্রতিষ্ঠান লিডস করপোরেশন লিমিটিডের সিবিএস সফটওয়্যার ‘ব্যাংক আল্টিমাস’ (Bank Ultimus) এর মাধ্যমে ব্যাংকটির অটোমেশন বাস্তবায়িত হবে। আগামী ৯ মাসের মধ্যে এই অটোমেশন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূল সদস্যদের অর্থনৈতিক উন্নয়নে কাজ করলেও পূর্ণাঙ্গ সিবিএস না থাকায় ব্যাংকটি এতদিন নানা সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে।

ম্যানুয়াল ব্যাংকিং পদ্ধতির কারণে গ্রাহক সেবা ছিল ধীরগতির, আন্তঃশাখা লেনদেনে সময় লাগতো বেশি এবং রিয়েল-টাইম রিপোর্টিং না থাকায় ব্যাংকিং কার্যক্রমে এক ধরনের স্থবিরতা কাজ করতো। ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ঐকান্তিক চেষ্টায় এই দীর্ঘদিনের অচলাবস্থা দূর হতে চলেছে। সিবিএস বাস্তবায়নের এই ধারাবাহিকতায় ব্যাংকটির আধুনিক মোবাইল অ্যাপ, EFTN, RTGS, NPSB এবং অনলাইন CIBসহ আধুনিক সব ডিজিটাল ব্যাংকিং সুবিধা চালুর বিষয়টি বর্তমানে সক্রিয় বিবেচনাধীন রয়েছে। 

ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগামী এক বছরের মধ্যেই এই আধুনিক সেবাগুলো গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন।

এই যুগান্তকারী রূপান্তরের সুফল সরাসরি ভোগ করবেন ব্যাংকের গ্রাহক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রান্তিক ও তৃণমূল সদস্যরা। সিবিএস ও ডিজিটাল চ্যানেলগুলো চালু হলে তারা যেকোনো স্থান থেকে মুহূর্তের মধ্যে রিয়েল-টাইম অনলাইন লেনদেন, দ্রুত আন্তঃব্যাংক তহবিল স্থানান্তর ও ডিজিটাল ঋণ সুবিধা উপভোগ করতে পারবেন। 

এর ফলে তাদের সময় এবং যাতায়াত খরচ উভয়ই অনেকাংশে কমে আসবে। পাশাপাশি, এই অটোমেশন ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে। সিবিএস চালুর ফলে ব্যাংকিং কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে, তথ্যের নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং যেকোনো ধরনের জালিয়াতি বা আর্থিক অনিয়মের ঝুঁকি শূন্যের কোঠায় নেমে আসবে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, এই সফল বাস্তবায়ন প্রক্রিয়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে একটি আধুনিক, স্মার্ট ও দুর্নীতিমুক্ত আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow