ডিজিটাল যুগে সততাই ব্যবসার মূল ভিত্তি: অধ্যাপক রফিকুল ইসলাম

    রাজধানীর ইসলামপুরে যাত্রা শুরু করা আধুনিক প্রিন্টিং সলিউশন প্রতিষ্ঠান ‘রিগ্যাল সাইন মিডিয়া’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক ডিজিটাল যুগে কেবল উন্নত প্রযুক্তি বা নিখুঁত প্রোডাকশনই যথেষ্ট নয়, ব্যবসার টেকসই সাফল্যের জন্য সততা ও নৈতিকতার চর্চাই হওয়া উচিত প্রধান ভিত্তি। সোমবার (১৩ জুলাই) ৭১, হাজী ইউসুফ ম্যানশন (হোটেল মহল, ২য় তলা), কোতোয়ালি এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির নতুন কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, ২০১১ সাল থেকে ‘রিগ্যাল ডিজাইন’ সৃজনশীল ডিজাইন ও প্রিন্টিং সেবায় যে বিশ্বস্ততা অর্জন করেছে, সেই ধারাবাহিকতায় সময়ের চাহিদা মেটাতে এবং গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যেই নতুন এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আবু হানিফ। তিনি বলেন, ‘‘সৎ ব্যবসায়ীরা পরকালে নবী, শহীদ ও সিদ্দিকীনদের সঙ্গে থাকার মর্যাদা লাভ করবেন। আমি আশাবাদী, গ্রাহকদের সা

ডিজিটাল যুগে সততাই ব্যবসার মূল ভিত্তি: অধ্যাপক রফিকুল ইসলাম

 

 

রাজধানীর ইসলামপুরে যাত্রা শুরু করা আধুনিক প্রিন্টিং সলিউশন প্রতিষ্ঠান ‘রিগ্যাল সাইন মিডিয়া’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেছেন, বর্তমান প্রতিযোগিতামূলক ডিজিটাল যুগে কেবল উন্নত প্রযুক্তি বা নিখুঁত প্রোডাকশনই যথেষ্ট নয়, ব্যবসার টেকসই সাফল্যের জন্য সততা ও নৈতিকতার চর্চাই হওয়া উচিত প্রধান ভিত্তি।

সোমবার (১৩ জুলাই) ৭১, হাজী ইউসুফ ম্যানশন (হোটেল মহল, ২য় তলা), কোতোয়ালি এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির নতুন কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১১ সাল থেকে ‘রিগ্যাল ডিজাইন’ সৃজনশীল ডিজাইন ও প্রিন্টিং সেবায় যে বিশ্বস্ততা অর্জন করেছে, সেই ধারাবাহিকতায় সময়ের চাহিদা মেটাতে এবং গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যেই নতুন এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আবু হানিফ। তিনি বলেন, ‘‘সৎ ব্যবসায়ীরা পরকালে নবী, শহীদ ও সিদ্দিকীনদের সঙ্গে থাকার মর্যাদা লাভ করবেন। আমি আশাবাদী, গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে সেরা সেবা প্রদানের মাধ্যমে ‘রিগ্যাল সাইন মিডিয়া’ বাজারে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।”

রিগ্যাল সাইন মিডিয়ার চেয়ারম্যান আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক জি.এম. শাহজাহানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের স্বাগত জানানো হয়। এসময় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মো. আবদুর রহমান, ফাইন্যান্স ডিরেক্টর মহিবুল্লাহ, অধ্যক্ষ শাহীনুর ইসলাম, শায়খ ইমদাদুল্লাহ, কামরুল হাসান আহসান, হাফেজ মাওলানা মবিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ‘রিগ্যাল সাইন মিডিয়া’র উত্তরোত্তর সফলতা ও ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এসইউজে/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow