ডিজেএফবির সভাপতি আরিফ, সম্পাদক রিপন

পরিকল্পনা মন্ত্রণালয়ভিত্তিক উন্নয়ন বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সভাপতি পদে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার সাইদ রিপন নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ডিজেএফবির ২০২৬-২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে আরিফুর রহমান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ঢাকা স্ট্রীম এর প্রধান প্রতিবেদক মো. মাসুম বিল্লাহ পান ২১ ভোট। সাধারণ সম্পাদক পদের সাইদ রিপন ২৬ ভোট পেয়ে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদুল ইসলাম পান ২৩ ভোট। নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সুলতান মাহমুদ। নির্বাচনে মোট ৫৪ জন ভোটারের মধ্যে ৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ডিজেএফবির সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মফিজুল সাদিক। তিনি পেয়েছেন ৪০ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এম আর মাসফি ২৬ ভোট পে

ডিজেএফবির সভাপতি আরিফ, সম্পাদক রিপন
পরিকল্পনা মন্ত্রণালয়ভিত্তিক উন্নয়ন বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সভাপতি পদে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার সাইদ রিপন নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ডিজেএফবির ২০২৬-২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে আরিফুর রহমান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ঢাকা স্ট্রীম এর প্রধান প্রতিবেদক মো. মাসুম বিল্লাহ পান ২১ ভোট। সাধারণ সম্পাদক পদের সাইদ রিপন ২৬ ভোট পেয়ে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদুল ইসলাম পান ২৩ ভোট। নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সুলতান মাহমুদ। নির্বাচনে মোট ৫৪ জন ভোটারের মধ্যে ৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ডিজেএফবির সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মফিজুল সাদিক। তিনি পেয়েছেন ৪০ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে এম আর মাসফি ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাকারিয়া পেয়েছেন ২৩ ভোট। এছাড়া নির্বাচনে ৪টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদ হক, অর্থ সম্পাদক মো. আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক আরমান হকিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির রায়হান। নির্বাহী সদস্যের তিনটি পদে লড়াই করেন চারজন প্রার্থী। তবে নির্বাচনের আগের দিন আব্দুল্লাহ কাফি প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় বাকি তিনজনই নির্বাচিত হন। প্রাপ্ত ভোটে জাগরণ চাকমা ৩৭ ভোট পেয়ে প্রথম সদস্য, ফরহাদ হোসেন ৩০ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য এবং মিজানুর রহমান ২৯ ভোট পেয়ে তৃতীয় সদস্য নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই কমিটি আগামী দুই বছর (২০২৬-২৭) দেশের উন্নয়ন সাংবাদিকদের শীর্ষ সংগঠন ডিজেএফবি-র নেতৃত্ব দেবেন। নবনির্বাচিত নেতৃবৃন্দরা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow