ডিবি পরিচয়ে কলেজছাত্রকে অপহরণের অভিযোগ
ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের চান্দড়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে এক কলেজছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে চান্দড়া তালিমুল কুরআন মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, চর চান্দড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোস্তাফিজুর রহমান মিহিন সর্দার (২৬) গোপালপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে চান্দড়া মাদ্রাসার সামনে পৌঁছালে ৮/১০ জনের একটি দল একটি মাইক্রোবাস নিয়ে তার পথরোধ করে। তারা নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় মিহিনের ব্যবহৃত মোটরসাইকেলটিও নিয়ে যায় অভিযুক্তরা। অভিযোগে বলা হয়েছে, দলের দুজন সদস্য মোটরসাইকেলটি চালিয়ে মাইক্রোবাসের পেছনে পেছনে কামারগ্রাম কাঞ্চন একাডেমির দিকে যায়। ঘটনার পর থেকে মিহিনের মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মিহিনের চাচাতো ভাই আলম সর্দার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, কিছুদিন ধরে মিহিনকে মোবাইল ফোনে হুমকি দিয়ে যাচ্ছিল কিছু লোক। তারা এ ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ করে। আলফাডাঙ্গা থানা
ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের চান্দড়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে এক কলেজছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে চান্দড়া তালিমুল কুরআন মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, চর চান্দড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মোস্তাফিজুর রহমান মিহিন সর্দার (২৬) গোপালপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে চান্দড়া মাদ্রাসার সামনে পৌঁছালে ৮/১০ জনের একটি দল একটি মাইক্রোবাস নিয়ে তার পথরোধ করে। তারা নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় মিহিনের ব্যবহৃত মোটরসাইকেলটিও নিয়ে যায় অভিযুক্তরা। অভিযোগে বলা হয়েছে, দলের দুজন সদস্য মোটরসাইকেলটি চালিয়ে মাইক্রোবাসের পেছনে পেছনে কামারগ্রাম কাঞ্চন একাডেমির দিকে যায়। ঘটনার পর থেকে মিহিনের মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় মিহিনের চাচাতো ভাই আলম সর্দার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, কিছুদিন ধরে মিহিনকে মোবাইল ফোনে হুমকি দিয়ে যাচ্ছিল কিছু লোক। তারা এ ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ করে।
আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, আমাদের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এসেছেন। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?