ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়দের বাধার মুখে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। রোববার (২০ এপ্রিল) দিনগত রাতে ফতুল্লার কুতুবপুর পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় সুমন মিয়ার ফ্লেক্সিলোডের দোকানে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে আটক শামীম ওরফে জুয়েল ব্যবসায়ী সুমনের দোকান থেকে দুই হাজার টাকার ফ্লেক্সিলোড নিয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন সুমন তাকে আটকে রেখে টাকা আদায় করেন। এরই জেরে প্রতিশোধ নিতে রোববার রাতে শামীমসহ ৪-৫ জন যুবক দুটি মোটরসাইকেলে করে সুমনের দোকানে চড়াও হয়। দুর্বৃত্তরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুমনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন তাদের পরিচয়পত্র দেখতে চাইলে দুর্বৃত্তরা তাকে পিস্তল ঠেকিয়ে পালানোর চেষ্টা করে। গ্রামবাসী তাদের চারপাশ থেকে ঘিরে ফেললে তারা আতঙ্ক সৃষ্টি করতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আমির হোসেন নামে একজন গুরুতর আহত হন। এছাড়া আরও তিনজনের শরীরের বিভি

ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিবর্ষণে আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়দের বাধার মুখে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

রোববার (২০ এপ্রিল) দিনগত রাতে ফতুল্লার কুতুবপুর পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় সুমন মিয়ার ফ্লেক্সিলোডের দোকানে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে আটক শামীম ওরফে জুয়েল ব্যবসায়ী সুমনের দোকান থেকে দুই হাজার টাকার ফ্লেক্সিলোড নিয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন সুমন তাকে আটকে রেখে টাকা আদায় করেন। এরই জেরে প্রতিশোধ নিতে রোববার রাতে শামীমসহ ৪-৫ জন যুবক দুটি মোটরসাইকেলে করে সুমনের দোকানে চড়াও হয়।

দুর্বৃত্তরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুমনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন তাদের পরিচয়পত্র দেখতে চাইলে দুর্বৃত্তরা তাকে পিস্তল ঠেকিয়ে পালানোর চেষ্টা করে। গ্রামবাসী তাদের চারপাশ থেকে ঘিরে ফেললে তারা আতঙ্ক সৃষ্টি করতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আমির হোসেন নামে একজন গুরুতর আহত হন। এছাড়া আরও তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঘেঁষে গুলি লাগায় তারা আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে শামীম ওরফে জুয়েলকে মোটরসাইকেলসহ আটক করে গণধোলাই দেন। অন্যরা অস্ত্রসহ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করে এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, চারজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে আমির হোসেনের অবস্থা গুরুতর। আটক ব্যক্তি নিজের নাম কখনো শামীম, কখনো জুয়েল বলছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার কাছ থেকে অন্যান্য জড়িতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow