ডিবি পুলিশের হানায় ১০ জুয়াড়ি আটক
নওগাঁয় ডিবি পুলিশ জুয়ার আসরে হানা দিয়ে ১০ জনকে আটক করেছে। এসময় প্রায় ৪৭ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের দিকে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চাকলা বাজার এলাকায় যমুনা নদীর পাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, নওগাঁ সদর উপজেলার চাকলা গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে আতিকুর রহমান (৩০) একই গ্রামের সামসুলের ছেলে মাসুদ (৪০), হরিপুর গ্রামের সফির উদ্দিনের ছেলে মইন উদ্দিন (৪৫) ও একই গ্রামের আলমগীরের ছেলে আবু হাসান (৩৪), বক্তারপুর গ্রামের জরিফের ছেলে জয়নাল (৪৭) একই গ্রামের আবুল হোসেনের ছেলে মোফাজ্জল (৪৪) ও আফতাবের ছেলে শফিকুল (৩৪), শ্যামপুর গ্রামের সফিরের ছেলে মাসুদ রানা (৪২) ও একই গ্রামের মোজাহেরের ছেলে খালিদ হাসান ওরফে রাজু (৪০) এবং দিঘা গ্রামের কপুলের ছেলে রহিম (৪০)। নওগাঁ পুলিশ মিডিয়া সেলের সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নওগাঁ সদর থানার চাকলা বাজারের দক্ষিণ পাশে ছোট যমুনা নদীর পাড় নামক চাকলা ঘাটে কতিপয় জুয়ারু টাকা বাজি ধরে তাসের মাধ্যমে
নওগাঁয় ডিবি পুলিশ জুয়ার আসরে হানা দিয়ে ১০ জনকে আটক করেছে। এসময় প্রায় ৪৭ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরের দিকে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চাকলা বাজার এলাকায় যমুনা নদীর পাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, নওগাঁ সদর উপজেলার চাকলা গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে আতিকুর রহমান (৩০) একই গ্রামের সামসুলের ছেলে মাসুদ (৪০), হরিপুর গ্রামের সফির উদ্দিনের ছেলে মইন উদ্দিন (৪৫) ও একই গ্রামের আলমগীরের ছেলে আবু হাসান (৩৪), বক্তারপুর গ্রামের জরিফের ছেলে জয়নাল (৪৭) একই গ্রামের আবুল হোসেনের ছেলে মোফাজ্জল (৪৪) ও আফতাবের ছেলে শফিকুল (৩৪), শ্যামপুর গ্রামের সফিরের ছেলে মাসুদ রানা (৪২) ও একই গ্রামের মোজাহেরের ছেলে খালিদ হাসান ওরফে রাজু (৪০) এবং দিঘা গ্রামের কপুলের ছেলে রহিম (৪০)।
নওগাঁ পুলিশ মিডিয়া সেলের সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নওগাঁ সদর থানার চাকলা বাজারের দক্ষিণ পাশে ছোট যমুনা নদীর পাড় নামক চাকলা ঘাটে কতিপয় জুয়ারু টাকা বাজি ধরে তাসের মাধ্যমে জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটা আভিযানিক দল সোমবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ জনকে আটক করা হয়। এসময় জুয়ার বোর্ড থেকে ৪৬ হাজার ১৭৫ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম তাস জব্দ করা হয়।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং আদালতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?