ডিম ভুনায় রাজকীয় স্বাদ পেতে মিশিয়ে নিন কাজুবাদাম

ডিম দিয়েই তৈরি করা যায় নানা রকম মজার পদ। কখনো ডিমের ঝোল, কখনো ভুনা, আবার কখনো ওমলেটের ঝোল কিংবা পোচ, সহজ এই উপকরণটি দিয়েই প্রতিদিনের রান্নায় আনা যায় বৈচিত্র্য। তবে চেনা ডিমের ভুনায় যদি একটু নতুন স্বাদ আনতে চান, তাহলে মিশিয়ে দিতে পারেন কাজুবাদাম। ডিমের সঙ্গে কাজুবাদামের মেলবন্ধনে তৈরি এই পদটি হতে পারে ঘরোয়া খাবারের তালিকায় দারুণ এক সংযোজন। মসলার ঝাঁঝ, ডিমের স্বাদ আর কাজুবাদামের মিষ্টি-বাদামি ঘ্রাণে রান্নাটি হয়ে উঠবে আরও সুস্বাদু ও মুখরোচক। আসুন জেনে নেওয়া যাক ডিমে রান্নায় কাজু বাদাম কীভাবে ব্যবহার করবেন- উপকরণ সেদ্ধ ডিম ৪-৫টি কাজু বাদাম ১৫টি টকদই আধা কাপ পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ বেরেস্তা বাটা ১ কাপ আদা বাটা ১ চা চামচ রসুন বাটা ১ চা চামচ ধনে গুঁড়া ১ চাচামচ জিরা গুঁড়া আধা ১ চাচামচ কাঁচা মরিচ ৪-৫টি তেল বা ঘ পরিমাণমতো টমেটো কুচি ১ কাপ লবণ ও চিনি স্বাদমতো ক্রিম আধা কাপ গরম মসলা গুঁড়া (এলাচ, দারুচিনি, লবঙ্গ) আধা চা চামচ প্রস্তুত প্রণালি প্রথমে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। চাইলে ডিমে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিতে পারেন। এতে ডিমের বাইরের অংশে সুন্দর রং ও স্

ডিম ভুনায় রাজকীয় স্বাদ পেতে মিশিয়ে নিন কাজুবাদাম

ডিম দিয়েই তৈরি করা যায় নানা রকম মজার পদ। কখনো ডিমের ঝোল, কখনো ভুনা, আবার কখনো ওমলেটের ঝোল কিংবা পোচ, সহজ এই উপকরণটি দিয়েই প্রতিদিনের রান্নায় আনা যায় বৈচিত্র্য। তবে চেনা ডিমের ভুনায় যদি একটু নতুন স্বাদ আনতে চান, তাহলে মিশিয়ে দিতে পারেন কাজুবাদাম। ডিমের সঙ্গে কাজুবাদামের মেলবন্ধনে তৈরি এই পদটি হতে পারে ঘরোয়া খাবারের তালিকায় দারুণ এক সংযোজন। মসলার ঝাঁঝ, ডিমের স্বাদ আর কাজুবাদামের মিষ্টি-বাদামি ঘ্রাণে রান্নাটি হয়ে উঠবে আরও সুস্বাদু ও মুখরোচক।

কম ঝামেলায় ঘরেই তৈরি করা যায় সুস্বাদু পদটি

আসুন জেনে নেওয়া যাক ডিমে রান্নায় কাজু বাদাম কীভাবে ব্যবহার করবেন-

উপকরণ

  • সেদ্ধ ডিম ৪-৫টি
  • কাজু বাদাম ১৫টি
  • টকদই আধা কাপ
  • পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
  • বেরেস্তা বাটা ১ কাপ
  • আদা বাটা ১ চা চামচ
  • রসুন বাটা ১ চা চামচ
  • ধনে গুঁড়া ১ চাচামচ
  • জিরা গুঁড়া আধা ১ চাচামচ
  • কাঁচা মরিচ ৪-৫টি
  • তেল বা ঘ পরিমাণমতো
  • টমেটো কুচি ১ কাপ
  • লবণ ও চিনি স্বাদমতো
  • ক্রিম আধা কাপ
  • গরম মসলা গুঁড়া (এলাচ, দারুচিনি, লবঙ্গ) আধা চা চামচ

কাজুবাদামের স্বাদে ডিমের ভুনায় আসুক নতুন চমক

প্রস্তুত প্রণালি

প্রথমে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। চাইলে ডিমে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিতে পারেন। এতে ডিমের বাইরের অংশে সুন্দর রং ও স্বাদ আসবে। এরপর ব্লেন্ডারে কাজুবাদাম ও সামান্য পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। কড়াইতে তেল বা ঘি গরম করে পেঁয়াজ কুচি বেজে নিন, এবার আদা-রসুন বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া ও টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে ফেটিয়ে রাখা টকদই ও কাজুবাদামের পেস্ট দিয়ে মৃদু আঁচে ভালোভাবে নেড়ে কষাতে থাকুন।

মসলা ভালোভাবে কষানো হলে পরিমাণমতো গরম পানি ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে সিদ্ধ ডিমগুলো কড়াইতে দিয়ে দিন। সবশেষে কাঁচা মরিচ, ক্রিম, গরম মসলা গুঁড়া, বেরেস্তা ছড়িয়ে ঢেকে দিন। ঝোল ঘন হয়ে তেল ওপরে উঠে এলে চুলা বন্ধ করে নামিয়ে নিন। গরম গরম সাদা ভাত, পোলাও কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন।

টিপস

  • কাজুবাদাম পেস্ট করার সময় খুব বেশি পানি দেওয়া উচিন না।। অল্প অল্প করে পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করুন।
  • কাজুবাদাম ভেজে নিলে এর স্বাদ ও গন্ধ আরও ভালো আসে। তবে বেশি ভাজবেন না, এতে তিতকুটে স্বাদ হতে পারে।
  • গরম মসলা ও কাঁচা মরিচ একেবারে শেষেদিন। এতে রান্নায় সুন্দর ঘ্রাণ ও ঝাঁঝ বজায় থাকবে।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow