ডিলারশিপ বহাল ও কমিশন দ্বিগুণ করার দাবি বিএফএ’র

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। রোববার (১৯ জুলাই) সন্ধায় রাজধানীর বিজয়নগরস্থ আল রাজি ভবনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানসহ ৩৩ জন পরিচালক শপথ গ্রহণ করেন। নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান নির্বাচন বোর্ডের সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাসিব সরকার। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান এবং নির্বাচন বোর্ডের সদস্য শেখ শামসুল আরেফীন উপস্থিত ছিলেন। শপথ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেন। আরও পড়ুন সংশোধিত নতুন নীতিমালা / প্রকৃত মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার এ সময় নতুন কমিটির চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, বিদ্যমান সার ডিলারশিপ ব্যবস্থা বহাল রাখা, ২০২৫ সালের ডিলার নীতিমালা সংশোধন বা বাতিল এবং ২৫ বছর ধরে অপরিবর্তিত থাকা ডিলার কমিশন ১০০ টাকা থেকে ২০০ টাকায় উন্নীত করাই হবে নতুন কমিটির প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, প্রায় ৪০ বছর ধরে সার ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষকের কা

ডিলারশিপ বহাল ও কমিশন দ্বিগুণ করার দাবি বিএফএ’র

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

রোববার (১৯ জুলাই) সন্ধায় রাজধানীর বিজয়নগরস্থ আল রাজি ভবনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানসহ ৩৩ জন পরিচালক শপথ গ্রহণ করেন। নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান নির্বাচন বোর্ডের সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাসিব সরকার।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান এবং নির্বাচন বোর্ডের সদস্য শেখ শামসুল আরেফীন উপস্থিত ছিলেন। শপথ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেন।

এ সময় নতুন কমিটির চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, বিদ্যমান সার ডিলারশিপ ব্যবস্থা বহাল রাখা, ২০২৫ সালের ডিলার নীতিমালা সংশোধন বা বাতিল এবং ২৫ বছর ধরে অপরিবর্তিত থাকা ডিলার কমিশন ১০০ টাকা থেকে ২০০ টাকায় উন্নীত করাই হবে নতুন কমিটির প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, প্রায় ৪০ বছর ধরে সার ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষকের কাছে সময়মতো সার পৌঁছে দেওয়া এবং সার আমদানি ও বিতরণ ব্যবস্থা আরও কার্যকর করাই হবে তার অন্যতম লক্ষ্য। বোর্ডের ভাইস চেয়ারম্যান ও পরিচালকদের নিয়ে মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

অন্যদিকে নবনির্বাচিত চেয়ারম্যান অভিযোগ করেন, ২০২৫ সালের সার ডিলার নীতিমালার কোনো যৌক্তিকতা নেই। তার দাবি, গত ১৬ বছর ধরে ডিলাররা সুষ্ঠুভাবে সার বিতরণ করেছেন এবং কোথাও বড় ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এরপরও বিদ্যমান ডিলারদের বাদ দিয়ে নতুন করে বিসিআইসির ডিলারদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিএফএ এই উদ্যোগের বিরোধিতা করবে বলে জানান তিনি।

মোশাররফ হোসেন বলেন, একটি ইউনিয়নে মূল ডিলার এবং প্রতিটি ওয়ার্ডে খুচরা ডিলার থাকায় বর্তমান ব্যবস্থায় কোনো সংকট নেই। দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর আগে বর্তমান ডিলাররা দুই লাখ টাকা জামানত দিয়ে ডিলারশিপ নিয়েছিলেন, যা সে সময়ের হিসাবে বড় বিনিয়োগ ছিল। তাই তাদের বাদ দিয়ে নতুন ডিলার অন্তর্ভুক্তির কোনো যৌক্তিকতা নেই।

ডিলারদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে তিনি বলেন, প্রায় ২৫ বছর ধরে কমিশনের হার অপরিবর্তিত রয়েছে। কমিশন ১০০ টাকা থেকে ২০০ টাকায় উন্নীত করার প্রস্তাব এরই মধ্যে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকার দ্রুত এ প্রস্তাব অনুমোদন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিএফএ’র নবনির্বাচিত চেয়ারম্যান আরও বলেন, নবনির্বাচিত পরিচালকরা নিজ নিজ এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে বোর্ডে উপস্থাপন করবেন। প্রয়োজন হলে জেলা প্রশাসক, কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষিমন্ত্রী ও সচিবের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কৃষকের স্বার্থ রক্ষা, সময়মতো সার সরবরাহ এবং দেশের কৃষি উৎপাদন আরও শক্তিশালী করা সম্ভব হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বক্তব্য দেন বিএফএর সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান রাজু, এস এম বাবুল, মো. নুর আলম পাটোয়ারি, মোহাম্মদ হাকিম আলী এবং পরিচালক (অর্থ) মো. আলাউদ্দিন চৌধুরী। তারা নবনির্বাচিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ডিলারদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এনএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow