ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের অন্যতম মাধ্যম জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ শুরু হয়েছে। আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল সাড়ে ১০টায় সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এর কিছুক্ষণ পরই তিনি আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন। চার দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামী ৬ মে পর্যন্ত। এবারের সম্মেলনে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিরা অংশ নিয়েছেন। আরও পড়ুনডিসি সম্মেলন: যেসব প্রস্তাব দিয়েছেন ডিসিরাসচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী সরকারের নীতি, উন্নয়ন কর্মসূচি ও মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা, দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে শনিবার (২ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের ডিসি সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি। কেএইচ/বিএ
মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের অন্যতম মাধ্যম জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ শুরু হয়েছে।
আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন সকাল সাড়ে ১০টায় সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এর কিছুক্ষণ পরই তিনি আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন।
চার দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামী ৬ মে পর্যন্ত। এবারের সম্মেলনে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার ডিসিরা অংশ নিয়েছেন।
আরও পড়ুন
ডিসি সম্মেলন: যেসব প্রস্তাব দিয়েছেন ডিসিরা
সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনে গেলেন প্রধানমন্ত্রী
সরকারের নীতি, উন্নয়ন কর্মসূচি ও মাঠ প্রশাসনের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা, দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রতিবছর এ সম্মেলনের আয়োজন করা হয়।
এর আগে শনিবার (২ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের ডিসি সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি।
কেএইচ/বিএ
What's Your Reaction?