ডুয়েট শিক্ষক সমিতির নেতৃত্বে সিরাজুল-মাহফুজ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের সিনিয়র অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা। আর সাধারণ সম্পাদক হয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান। নির্বাচনে সভাপতি পদে ৪৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সিরাজুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেনকে ৩০ ভোটের ব্যবধানে পরাজিত করে মাহফুজুর রহমান নির্বাজিত হয়েছেন। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল আবেদীন। ২০২৬-২৭ কার্যবর্ষের এ নির্বাচনে সহসভাপতি পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোস্তাকুর রহমান ৩৫ ভোটের ব্যবধানে একই বিভাগের অধ্যাপক ড. নঈম মুহাম্মদ লুৎফুল হককে পরাজিত করে নির্বাচিত হন। সমিতির নির্বাচিত অন্যরা হলেন- গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ পারভেজ (যুগ্ম সম্পাদক), তড়িৎ ও ইলে
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের সিনিয়র অধ্যাপক ড. সিরাজুল হক মোল্লা। আর সাধারণ সম্পাদক হয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান।
নির্বাচনে সভাপতি পদে ৪৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সিরাজুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী। সাধারণ সম্পাদক পদে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেনকে ৩০ ভোটের ব্যবধানে পরাজিত করে মাহফুজুর রহমান নির্বাজিত হয়েছেন।
বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল আবেদীন।
২০২৬-২৭ কার্যবর্ষের এ নির্বাচনে সহসভাপতি পদে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোস্তাকুর রহমান ৩৫ ভোটের ব্যবধানে একই বিভাগের অধ্যাপক ড. নঈম মুহাম্মদ লুৎফুল হককে পরাজিত করে নির্বাচিত হন।
সমিতির নির্বাচিত অন্যরা হলেন- গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ পারভেজ (যুগ্ম সম্পাদক), তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক সানজিদ-ই-ইলাহী (ক্রীড়া সম্পাদক) এবং একই বিভাগের প্রভাষক মো. সাকিব সালিম (প্রচার সম্পাদক)।
সদস্য পদে নির্বাচিতরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাহাবউদ্দিন, বস্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ফোরকান সরকার এবং কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।
১১ সদস্যের কমিটিতে চারজন নির্বাচিত হন বিনাপ্রতিদ্বন্দ্বিতায়। তারা হলেন- ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তৌহিদুজ্জামান (কোষাধ্যক্ষ), গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিদুল হাসান (সাংস্কৃতিক সম্পাদক), ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টের সহকারী অধ্যাপক আকরামুল হক (দপ্তর সম্পাদক) এবং কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে ফাওজিয়া রহিম (মহিলা সম্পাদক)।
দীর্ঘদিন পর স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানিয়েছেন শিক্ষকরা।
What's Your Reaction?