ডেঙ্গু প্রতিরোধে ‘যম’ মশার কয়েলের সচেতনতামূলক ক্যাম্পেইন

ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং প্রতিরোধমূলক উদ্যোগকে আরও কার্যকর করতে দেশব্যাপী ‘ডেঙ্গুর খেল খতম’ শীর্ষক একটি সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করছে অ্যাডভান্স পারসোনাল কেয়ার লিমিটেডের (এপিসিএল) মশার কয়েল ‘যম’। গত ৩০ জুলাই শুরু হওয়া ক্যাম্পেইনটি আগামী ৭ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পরিচালিত হবে। এপিসিএলের মার্কেটিং অ্যান্ড সেলসের জেনারেল ম্যানেজার অরুণাংশ ঘোষ বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল মশা নিয়ন্ত্রণই নয়, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপলব্ধি থেকেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যম মশার কয়েল ‘ডেঙ্গুর খেল খতম’ ক্যাম্পেইন বাস্তবায়ন করছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আরও পড়ুন মশা নিধনে দুই লাখ পিস ‘যম’ মশার কয়েল বিতরণ বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এই উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে ‘যম’ মশার কয়েলের সচেতনতামূলক ক্যাম্পেইন

ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং প্রতিরোধমূলক উদ্যোগকে আরও কার্যকর করতে দেশব্যাপী ‘ডেঙ্গুর খেল খতম’ শীর্ষক একটি সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করছে অ্যাডভান্স পারসোনাল কেয়ার লিমিটেডের (এপিসিএল) মশার কয়েল ‘যম’।

গত ৩০ জুলাই শুরু হওয়া ক্যাম্পেইনটি আগামী ৭ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পরিচালিত হবে।

এপিসিএলের মার্কেটিং অ্যান্ড সেলসের জেনারেল ম্যানেজার অরুণাংশ ঘোষ বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল মশা নিয়ন্ত্রণই নয়, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপলব্ধি থেকেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে যম মশার কয়েল ‘ডেঙ্গুর খেল খতম’ ক্যাম্পেইন বাস্তবায়ন করছে। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এই উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নয় দিনব্যাপী এই কার্যক্রম বর্তমানে ঢাকা (কড়াইল, আব্দুল্লাহপুর ও নারায়ণগঞ্জ), ময়মনসিংহ, বগুড়া এবং খুলনায় পরিচালিত হচ্ছে।

jagonews24উদ্যোগের প্রথম ধাপে বিভিন্ন এলাকায় ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়

তিনি আরও বলেন, এই উদ্যোগের প্রথম ধাপে বিভিন্ন এলাকায় একটি ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রমে মশার কণ্ঠে ব্যঙ্গাত্মক বার্তা প্রচার করা হয়, যেখানে মশারা মানুষকে অসচেতন থাকতে উৎসাহিত করে, যেন তারা সহজেই বংশবিস্তার করতে পারে। ভিন্নধর্মী এই উপস্থাপনা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার গুরুত্বকে নতুনভাবে তুলে ধরছে।

বর্তমানে ক্যাম্পেইনের দ্বিতীয় ধাপে স্থানীয় জনগণের অংশগ্রহণে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, পুরোনো টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতলসহ মশার প্রজননের সম্ভাব্য উৎসগুলো অপসারণ করা হচ্ছে। 

jagonews24ক্যাম্পেইনটি আগামী ৭ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পরিচালিত হবে

একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রদান করা হচ্ছে এবং নিজ নিজ এলাকার মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করা হচ্ছে। স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় অংশগ্রহণে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow