ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

সারাদেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৪ জন। বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে মারা গেছেন ৫০ জন। এদের মধ্যে ২০ জন পুরুষ ও ৩০ জন নারী। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৪ জনে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বরিশাল বিভাগ ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

সারাদেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৪ জন।

বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে মারা গেছেন ৫০ জন। এদের মধ্যে ২০ জন পুরুষ ও ৩০ জন নারী। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৪ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, বরিশাল বিভাগ ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow