ডেঙ্গুতে প্রথম মৃত্যু দেখল সিলেটবাসী

সিলেটে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমবারের মতো এক নারীর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার (৩ আগস্ট) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া নারীর বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। তার বয়স হয়েছিল ৫৪ বছর। আরও পড়ুন ডেঙ্গু: জুলাইয়ের ২৬ দিনেই জুনের দ্বিগুণ মৃত্যু, অর্ধেক ঢাকায়   প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে এবং অপরজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে পাঁচজন রোগীর চিকিৎসা চলছে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ৫২ জন, সিলেট জেলায় ২৪ জন, সুনামগঞ্জে ২১ জন এবং মৌলভীবাজারের ১১ জন রয়েছেন। এছাড়া বিভাগের বাইরের তিনজন রোগীও সিলেটে চিকিৎসাধীন। আহমেদ জামিল/এসআর  

ডেঙ্গুতে প্রথম মৃত্যু দেখল সিলেটবাসী

সিলেটে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমবারের মতো এক নারীর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া নারীর বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

 

প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে এবং অপরজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে পাঁচজন রোগীর চিকিৎসা চলছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১১১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ৫২ জন, সিলেট জেলায় ২৪ জন, সুনামগঞ্জে ২১ জন এবং মৌলভীবাজারের ১১ জন রয়েছেন। এছাড়া বিভাগের বাইরের তিনজন রোগীও সিলেটে চিকিৎসাধীন।

আহমেদ জামিল/এসআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow