ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শামীম (১৮) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শামীমকে হাসপাতালে নিয়ে আসা মো. বাবু জানান, শামীম নির্মাণশ্রমিক ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ডেমরায় নির্মাণাধীন এক ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুনমির্জা আব্বাসের দীর্ঘায়ু কামনা করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১  নিহত শামীম পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাঁশবুনিয়া গ্রামের সান্টু মাতব্বরের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। কাজী আল-আমিন/কেএসআর

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শামীম (১৮) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শামীমকে হাসপাতালে নিয়ে আসা মো. বাবু জানান, শামীম নির্মাণশ্রমিক ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ডেমরায় নির্মাণাধীন এক ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
মির্জা আব্বাসের দীর্ঘায়ু কামনা করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী 
বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১ 

নিহত শামীম পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাঁশবুনিয়া গ্রামের সান্টু মাতব্বরের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow