ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, ফায়ারকর্মীসহ দগ্ধ ২

রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় কালি তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ দুজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আমুলিয়ার ‘ইমো রোটো ফ্লেক্সি প্যাক’ নামের কারখানায় আগুন লাগার ওই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন কারখানার কর্মচারী মো. সুজন (২২) ও ফায়ারম্যান মো. নাঈম হোসাইন (২৮) আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. সোহেল জানান, বেলা সাড়ে ১১টার দিকে আমুলিয়া মডেল টাউন এলাকার ইমো রোটো ফ্লেক্সি প্যাক কালি তৈরির কারখানায় আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে দগ্ধ দুজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তিনি আরও জানান, আহতদের মধ্যে সুজন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের সুরুজ্জামান মিয়ার ছেলে। তিনি ওই কারখানার সহকারী অপারেটর ছিলেন। দগ্ধ নাঈম ফায়ার সার্ভিসের বঙ্গবাজার ইউনিটের ফায়ারম্যান হিসেবে কর্মরত। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকার

ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, ফায়ারকর্মীসহ দগ্ধ ২

রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় কালি তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের এক কর্মীসহ দুজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আমুলিয়ার ‘ইমো রোটো ফ্লেক্সি প্যাক’ নামের কারখানায় আগুন লাগার ওই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন কারখানার কর্মচারী মো. সুজন (২২) ও ফায়ারম্যান মো. নাঈম হোসাইন (২৮)

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. সোহেল জানান, বেলা সাড়ে ১১টার দিকে আমুলিয়া মডেল টাউন এলাকার ইমো রোটো ফ্লেক্সি প্যাক কালি তৈরির কারখানায় আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে দগ্ধ দুজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, আহতদের মধ্যে সুজন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের সুরুজ্জামান মিয়ার ছেলে। তিনি ওই কারখানার সহকারী অপারেটর ছিলেন। দগ্ধ নাঈম ফায়ার সার্ভিসের বঙ্গবাজার ইউনিটের ফায়ারম্যান হিসেবে কর্মরত।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, কর্মচারী সুজনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ারকর্মী নাঈমের ডান পা সামান্য দগ্ধ হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কাজী আল আমিন/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow