ড্যাবের তত্ত্বাবধানে ফ্রি চক্ষু ক্যাম্প
ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত কড়াইলের টিএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে। ‘সবার ঢাকা-১৭’ এই স্লোগানকে সামনে রেখে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের তত্ত্বাবধানে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) ছিল তিন দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পের প্রথম দিন। এ সময় বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডা. সালমান, ডা. শামিমা ইয়াসমিন রূম্পা, ডা. সৌরভ, ডা. শাদ, ডা. শিবলী সাদিক, ডা. আল আরাফাত, ডা. মোস্তফা কামাল রনি, ডা. কাইউম, ডা. হাবিবুর রহমানসহ ১৫ জন চিকিৎসক এবং অপ্টোমেট্রিস্ট টেকনিশিয়ান চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্প থেকে জানানো হয়, যারা চোখের ছানি রোগে আক্রান্ত, তাদের বিনামূল্যে ছানি অপারেশন করে দেওয়া হবে আল নুর চক্ষু হাসপাতালে। চক্ষু ক্যাম্প আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে ‘চেতনায় বাংলাদেশ’।
ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত কড়াইলের টিএনটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চক্ষু পরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়েছে।
‘সবার ঢাকা-১৭’ এই স্লোগানকে সামনে রেখে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের তত্ত্বাবধানে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ছিল তিন দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পের প্রথম দিন।
এ সময় বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডা. সালমান, ডা. শামিমা ইয়াসমিন রূম্পা, ডা. সৌরভ, ডা. শাদ, ডা. শিবলী সাদিক, ডা. আল আরাফাত, ডা. মোস্তফা কামাল রনি, ডা. কাইউম, ডা. হাবিবুর রহমানসহ ১৫ জন চিকিৎসক এবং অপ্টোমেট্রিস্ট টেকনিশিয়ান চিকিৎসা সেবা প্রদান করেন।
ক্যাম্প থেকে জানানো হয়, যারা চোখের ছানি রোগে আক্রান্ত, তাদের বিনামূল্যে ছানি অপারেশন করে দেওয়া হবে আল নুর চক্ষু হাসপাতালে। চক্ষু ক্যাম্প আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে ‘চেতনায় বাংলাদেশ’।
What's Your Reaction?