ড্রামট্রাক-সিএনজির সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু
লক্ষ্মীপুরে বেপরোয়া গতির ড্রামট্রাকের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নামে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে,রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনায় রুবেল আহত হয়। নিহত রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভার ৪ নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর বড় ছেলে। তিনি লাল-সবুজ পরিবহন কাউন্টার ম্যানেজার ছিলেন। স্থানীয় সূত্র জানায়, রুবেল সিএনজির যাত্রী ছিলেন। শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি দ্রুতগতির ড্রামট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে তার হাত-পা ও মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের ভাই সাবেক ছাত্রদল নেতা শরীফ হোসেন চৌধুরীর বরাত দিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকবর হোসেন মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক ছাত্রদল নেতা রুবেল ড্রামট্রাক চাপায় গুরুতর আ
লক্ষ্মীপুরে বেপরোয়া গতির ড্রামট্রাকের সঙ্গে একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নামে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে,রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনায় রুবেল আহত হয়।
নিহত রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভার ৪ নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর বড় ছেলে। তিনি লাল-সবুজ পরিবহন কাউন্টার ম্যানেজার ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, রুবেল সিএনজির যাত্রী ছিলেন। শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি দ্রুতগতির ড্রামট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে তার হাত-পা ও মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের ভাই সাবেক ছাত্রদল নেতা শরীফ হোসেন চৌধুরীর বরাত দিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকবর হোসেন মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক ছাত্রদল নেতা রুবেল ড্রামট্রাক চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রুবেলের মৃত্যুতে ছাত্রদলের পক্ষ থেকে শোক জানাচ্ছি। এই নিয়ন্ত্রণহীন ঘাতক বিধ্বংসী ড্রামট্রাক আর কত তাজা প্রাণ কেড়ে নিবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত পুলিশকে জানানো হয়নি। সড়ক দুর্ঘটনায় সাথে-সাথে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ড্রামট্রাক পুলিশ হেফাজতে আছে।
What's Your Reaction?