ড্রোন হামলায় দুবাইয়ের মার্কিন দূতাবাসে আগুন

দুবাইয়ে তাদের দূতাবাস ভবন সংলগ্ন পার্কিং লটে ড্রোন আঘাত করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর বিবিসির। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি দুবাইয়ে আমাদের দূতাবাস নিয়ে মিডিয়া রিপোর্টগুলো দেখেছি। এখানে আসার কিছুক্ষণ আগে আমি সবশেষ যে খবর পেয়েছি তা হলো, দুর্ভাগ্যজনকভাবে একটি ড্রোন চ্যান্সারি ভবন সংলগ্ন একটি পার্কিং লটে আঘাদ হেনেছে। এরপর সেখানে আগুন লেগে যায়। তিনি আরও বলেন, সেখানকার সব কর্মীরা নিরাপদে রয়েছেন। আপনারা যেমনটা জানেন, আমরা আগেই বিভিন্ন কূটনৈতিক স্থাপনাগুলো থেকে আমাদের কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছিলাম। তবে, আমাদের দূতাবাসগুলো একটি সন্ত্রাসী গোষ্ঠীর সরাসরি হামলার মুখে পড়েছে। মার্কিন দূতাবাসটি শহরের জনবহুল এলাকায় ব্রিটিশ ও সৌদি দূতাবাসের কাছে অবস্থিত। এএমএ

ড্রোন হামলায় দুবাইয়ের মার্কিন দূতাবাসে আগুন

দুবাইয়ে তাদের দূতাবাস ভবন সংলগ্ন পার্কিং লটে ড্রোন আঘাত করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর বিবিসির।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি দুবাইয়ে আমাদের দূতাবাস নিয়ে মিডিয়া রিপোর্টগুলো দেখেছি। এখানে আসার কিছুক্ষণ আগে আমি সবশেষ যে খবর পেয়েছি তা হলো, দুর্ভাগ্যজনকভাবে একটি ড্রোন চ্যান্সারি ভবন সংলগ্ন একটি পার্কিং লটে আঘাদ হেনেছে। এরপর সেখানে আগুন লেগে যায়।

তিনি আরও বলেন, সেখানকার সব কর্মীরা নিরাপদে রয়েছেন। আপনারা যেমনটা জানেন, আমরা আগেই বিভিন্ন কূটনৈতিক স্থাপনাগুলো থেকে আমাদের কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছিলাম। তবে, আমাদের দূতাবাসগুলো একটি সন্ত্রাসী গোষ্ঠীর সরাসরি হামলার মুখে পড়েছে।

মার্কিন দূতাবাসটি শহরের জনবহুল এলাকায় ব্রিটিশ ও সৌদি দূতাবাসের কাছে অবস্থিত।

এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow