ঢাকা-খুলনা মহাসড়কে বাস খাদে, অল্পের জন্য প্রাণে বাঁচলো যাত্রীরা

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন যাত্রীরা। তবে এ ঘটনায় আহত হয়েছে ২৩ জন যাত্রী। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঝাটুরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘আল বরাক’ পরিবহনের একটি বাস বেলা সাড়ে ১১টার দিকে ঝাটুরদিয়া বাজারের পাশের ব্রিজ পার হওয়ার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৩৫ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বাস থাকা আহত সেকেনদার নামের এক যাত্রী জানান, চালক ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ সড়কে থেকে খাদে পড়ে যায়।

ঢাকা-খুলনা মহাসড়কে বাস খাদে, অল্পের জন্য প্রাণে বাঁচলো যাত্রীরা

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন যাত্রীরা। তবে এ ঘটনায় আহত হয়েছে ২৩ জন যাত্রী।

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঝাটুরদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৪ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘আল বরাক’ পরিবহনের একটি বাস বেলা সাড়ে ১১টার দিকে ঝাটুরদিয়া বাজারের পাশের ব্রিজ পার হওয়ার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে ৩৫ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় বাস থাকা আহত সেকেনদার নামের এক যাত্রী জানান, চালক ঘুম ঘুম ভাব নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ সড়কে থেকে খাদে পড়ে যায়। গাড়িতে সিটে বসা ছিল ৩০ থেকে ৩৫ জন যাত্রী।

নগরকান্দা ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মো. শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ২৭ জনকে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়। বাসটি মহাসড়ক থেকে প্রায় ৫০ থেকে ৬০ ফিট নিচে খাদে পড়ে যায়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার সুইটি জানান, হাসপাতালে ভর্তি হওয়া ২৩ জনের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চার জন ভর্তি রয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ঝাটুরদিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা চলছে।

এন কে বি নয়ন/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow