ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিমি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১৫ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল থেকে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর থেকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে চরম দুর্ভোগে পড়েন হাজারও যাত্রী। হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লা ক্যান্টনমেন্টসংলগ্ন আমতলী এলাকায় ঢাকামুখী লেনের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিতে সড়ক বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এ কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে। পরে কিছু চালক উল্টো পথে চলাচলের চেষ্টা করলে চট্টগ্রামমুখী লেনেও যানজট ছড়িয়ে পড়ে। মহাসড়কে আটকে পড়া লরি চালক আসাদুল ইসলাম জানান, ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে অপেক্ষা করতে হচ্ছে। স্বাভাবিক সময়ের তুলনায় গন্তব্যে পৌঁছাতে কয়েক ঘণ্টা অতিরিক্ত সময় লাগছে। এতে একদিকে যেমন জ্বালানি অপচয় হচ্ছে, অন্যদিকে পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে। যানজটে আটকে থাকা বাসযাত্রী ঝর্ণা আক্তার জানান, সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মাত্র তিন কিমি এসেছি। চট্টগ্রাম বাবার বাড়ি যাচ্ছি। সঙ্গে দুই মেয়ে রয়েছে। ভোর ৬টায় ঢাকা থেকে বাসে উঠেছি। স্থানীয়রা জানান, বর্ষা এলেই আমতলী এলাকায় একই ধরনের দু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিমি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১৫ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল থেকে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর থেকে সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এতে চরম দুর্ভোগে পড়েন হাজারও যাত্রী।

হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লা ক্যান্টনমেন্টসংলগ্ন আমতলী এলাকায় ঢাকামুখী লেনের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিতে সড়ক বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এ কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে। পরে কিছু চালক উল্টো পথে চলাচলের চেষ্টা করলে চট্টগ্রামমুখী লেনেও যানজট ছড়িয়ে পড়ে।

মহাসড়কে আটকে পড়া লরি চালক আসাদুল ইসলাম জানান, ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে অপেক্ষা করতে হচ্ছে। স্বাভাবিক সময়ের তুলনায় গন্তব্যে পৌঁছাতে কয়েক ঘণ্টা অতিরিক্ত সময় লাগছে। এতে একদিকে যেমন জ্বালানি অপচয় হচ্ছে, অন্যদিকে পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে।

যানজটে আটকে থাকা বাসযাত্রী ঝর্ণা আক্তার জানান, সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মাত্র তিন কিমি এসেছি। চট্টগ্রাম বাবার বাড়ি যাচ্ছি। সঙ্গে দুই মেয়ে রয়েছে। ভোর ৬টায় ঢাকা থেকে বাসে উঠেছি।

স্থানীয়রা জানান, বর্ষা এলেই আমতলী এলাকায় একই ধরনের দুর্ভোগের শিকার হতে হয়। দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকায় নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় সংস্কার কাজ চলছে। সে জন্য সড়কে বাহনের ধীরগতি।

এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow