ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস খাদে, অল্পের জন্য প্রাণে বাঁচলো যাত্রীরা
টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে বাস। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন যাত্রীরা। তবে এ ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটাঙ্গর এলাকার এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের বাস ধলাটাঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠা হয়৷ আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/জেআইএম
টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে বাস। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন যাত্রীরা। তবে এ ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকালে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটাঙ্গর এলাকার এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের বাস ধলাটাঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠা হয়৷
আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?