ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে শঙ্কা, বিসিবিকে চিঠি দিলো কোয়াব
বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে গেলো ৬ মাস ধরেই ঘরোয়া ক্রিকেট স্থবির হয়ে আছে। ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়েও শঙ্কা আছে। এই সংকট নিরসনে এবার সরাসরি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপনের হস্তক্ষেপ চেয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। মাঠে খেলা ফেরানোর জোরালো দাবি জানিয়ে কোয়াবের পক্ষ থেকে বিসিবি ও সিসিডিএম বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ঘরোয়া ক্রিকেটের বর্তমান চিত্রকে \'চরম হতাশাজনক\' হিসেবে উল্লেখ করা হয়েছে। কোয়াব তাদের চিঠিতে লিগগুলোর বর্তমান অবস্থা তুলে ধরে বিসিবি সভাপতির উদ্দেশে লিখেছে, ‘ঘরোয়া ক্রিকেট মৌসুমের শেষ ভাগে চলে এসেছি আমরা। ঢাকার লিগ ক্রিকেটে এখনও অনেকটা অচলাবস্থা বিরাজমান। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরুর কোনো তোড়জোড় আমরা এখনও দেখতে পাচ্ছি না। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে উল্লেখযোগ্যসংখ্যক ক্লাব অংশ নেয়নি। বঞ্চিত ক্রিকেটারদের নিয়ে কোনো আয়োজন বা তাদেরকে নিয়ে বোর্ডের কোনো ভাবনা আমরা এখনও জানতে পারিনি। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা নিয়েও কোনো আলোচনা বা পরিকল্পনা আমাদের চোখে দৃশ্যমান নয়। স
বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে গেলো ৬ মাস ধরেই ঘরোয়া ক্রিকেট স্থবির হয়ে আছে। ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়েও শঙ্কা আছে।
এই সংকট নিরসনে এবার সরাসরি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপনের হস্তক্ষেপ চেয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
মাঠে খেলা ফেরানোর জোরালো দাবি জানিয়ে কোয়াবের পক্ষ থেকে বিসিবি ও সিসিডিএম বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ঘরোয়া ক্রিকেটের বর্তমান চিত্রকে 'চরম হতাশাজনক' হিসেবে উল্লেখ করা হয়েছে।
কোয়াব তাদের চিঠিতে লিগগুলোর বর্তমান অবস্থা তুলে ধরে বিসিবি সভাপতির উদ্দেশে লিখেছে, ‘ঘরোয়া ক্রিকেট মৌসুমের শেষ ভাগে চলে এসেছি আমরা। ঢাকার লিগ ক্রিকেটে এখনও অনেকটা অচলাবস্থা বিরাজমান। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরুর কোনো তোড়জোড় আমরা এখনও দেখতে পাচ্ছি না। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে উল্লেখযোগ্যসংখ্যক ক্লাব অংশ নেয়নি। বঞ্চিত ক্রিকেটারদের নিয়ে কোনো আয়োজন বা তাদেরকে নিয়ে বোর্ডের কোনো ভাবনা আমরা এখনও জানতে পারিনি। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা নিয়েও কোনো আলোচনা বা পরিকল্পনা আমাদের চোখে দৃশ্যমান নয়। সব মিলিয়ে, ঘরোয়া ক্রিকেটের বর্তমান চিত্র ক্রিকেটারদের জন্য চরম হতাশাজনক।’
শুধুমাত্র খেলা নয়, ক্রিকেটারদের জীবনধারণের বিষয়টিও এই চিঠিতে গুরুত্বের সাথে উঠে এসেছে। লিগ না হওয়ায় ক্রিকেটাররা যে আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত, তা উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়েছে, ‘লিগ নিয়ে অনিশ্চয়তায় ক্রিকেটাররা ভীষণ দুর্ভাবনায় আছে, অনেক ক্রিকেটার অসহায় ও কাতর হয়ে লিগ শুরুর অপেক্ষায় আছে, জীবিকার অবলম্বন থমকে থাকায় অনেকে পরিবার সামলাতে অনেকে হিমশিম খাচ্ছে, আর্থিক সঙ্কটে অনেকে মানসিকভাবে বিপর্যস্ত। আমাদের প্রত্যাশা, ঢাকার ক্রিকেটের অভিভাবক হিসেবে আপনি সব সমস্যার সমাধান করে যত দ্রুত সম্ভব লিগগুলো চালুর ব্যবস্থা নেবেন এবং ক্রিকেটারদের মুখে হাসি ফোটাবেন।’
গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ক্রিকেটার লিগ শুরুর দাবিতে সরব হয়েছেন। অনেকের জন্য ঢাকা লিগই আয়ের একমাত্র পথ হওয়ায় এই দীর্ঘসূত্রতা তাদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনকে ঝুঁকির মুখে ফেলছে। এখন দেখার বিষয়, কোয়াবের এই চিঠির পর বিসিবি ও সিসিডিএম লিগ আয়োজনে কতটুকু দ্রুত পদক্ষেপ নেয়।
এসকেডি/জেআইএম
What's Your Reaction?