ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী বাস, ট্রাক ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে মোশারফ হোসেন (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়শ্রী এলাকায় পাম্পসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ উজিরপুরের জয়শ্রী এলাকার বাসিন্দা। তিনি রিকশা চালক ছিলেন এবং আহতদের তাৎক্ষণিকভাবে নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে আঘাত করে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশা চালক মোশাররফ হোসেন বালীকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী একজন জানান, আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থা
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে যাত্রীবাহী বাস, ট্রাক ও রিকশার ত্রিমুখী সংঘর্ষে মোশারফ হোসেন (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়শ্রী এলাকায় পাম্পসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারফ উজিরপুরের জয়শ্রী এলাকার বাসিন্দা। তিনি রিকশা চালক ছিলেন এবং আহতদের তাৎক্ষণিকভাবে নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে আঘাত করে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশা চালক মোশাররফ হোসেন বালীকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী একজন জানান, আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গৌরনদী হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?