ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানালেন রিপন
ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ববি হাজ্জাজ সম্প্রতি যে মন্তব্য করেছেন, তাকে ‘অবমাননাকর ও অশালীন’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন গাইবান্ধা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের ইতিহাস, আন্দোলন, মুক্তচিন্তা ও নেতৃত্ব তৈরির এক গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করে তিনি গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় অসংখ্য মেধাবী মানুষ তৈরি করেছে, যারা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো সাধারণ প্রতিষ্ঠান নয়। এটি বাংলাদেশের ইতিহাস ও আত্মমর্যাদার প্রতীক। তাই এ ধরনের অবমাননাকর মন্তব্য শুধু একটি প্রতিষ্ঠানকেই নয়, বরং দেশের শিক্ষাব্যবস্থা ও জাতীয় মর্যাদাকেও আঘাত করে।’ তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকা উচিত, তবে তা হতে হবে শালীন, দায়িত্বশীল এবং যুক্তিনির্ভর। কোনোভাবেই অশালীন বা অসম্মানজনক মন্তব্য গ্রহণযোগ্য নয়। গঠনমূলক সমালোচনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমালোচনা হতে পারে, তবে তা হতে হবে যুক্তিনির্ভর ও সম্মানজনক। ঐতিহ্যের প্রতি সম্মান দেখানোই রাজনৈতিক ও স
ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ববি হাজ্জাজ সম্প্রতি যে মন্তব্য করেছেন, তাকে ‘অবমাননাকর ও অশালীন’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন গাইবান্ধা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের ইতিহাস, আন্দোলন, মুক্তচিন্তা ও নেতৃত্ব তৈরির এক গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করে তিনি গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় অসংখ্য মেধাবী মানুষ তৈরি করেছে, যারা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো সাধারণ প্রতিষ্ঠান নয়। এটি বাংলাদেশের ইতিহাস ও আত্মমর্যাদার প্রতীক। তাই এ ধরনের অবমাননাকর মন্তব্য শুধু একটি প্রতিষ্ঠানকেই নয়, বরং দেশের শিক্ষাব্যবস্থা ও জাতীয় মর্যাদাকেও আঘাত করে।’
তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকা উচিত, তবে তা হতে হবে শালীন, দায়িত্বশীল এবং যুক্তিনির্ভর। কোনোভাবেই অশালীন বা অসম্মানজনক মন্তব্য গ্রহণযোগ্য নয়।
গঠনমূলক সমালোচনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমালোচনা হতে পারে, তবে তা হতে হবে যুক্তিনির্ভর ও সম্মানজনক। ঐতিহ্যের প্রতি সম্মান দেখানোই রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতির অংশ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
What's Your Reaction?