ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন। তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। রেলওয়ে সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ৫২ ডাউন জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগে চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) ডাকা হয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প পথে ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। দুর্ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। রেলওয়ের
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন।
তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।
রেলওয়ে সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ৫২ ডাউন জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগে চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) ডাকা হয়েছে।
দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প পথে ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
দুর্ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। একই সঙ্গে লাইনচ্যুত বগি উদ্ধার এবং দ্রুত রেলপথ সচল করতে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠানোর প্রস্তুতি চলছে।
What's Your Reaction?