রাজশাহীতে অটোরিকশার ভাড়া বাড়তে পারে ১০ আগস্ট থেকে
দীর্ঘদিন পর রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশাভ্যান অটোচালক দল, রাজশাহী মহানগর শাখা। প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন ভাড়া ২ থেকে ৩ টাকা এবং নির্দিষ্ট কিছু রুটে সর্বোচ্চ ৫ টাকা ভাড়া বাড়ানো হতে পারে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নগরীর দোশর মণ্ডলের মোড়ে একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় এ প্রস্তাব তুলে ধরা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ভাড়ার তালিকা প্রস্তুত করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের অনুমোদন পেলে আগামী ১০ আগস্ট থেকে নতুন ভাড়া কার্যকর হতে পারে। সভায় সংগঠনের আহ্বায়ক মাইনুল হক মানা বলেন, বহু বছর ধরে অটোরিকশার ভাড়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে। বিষয়টি বিবেচনায় নিয়েই যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে সর্বনিম্ন ভাড়া মাত্র ২ থেকে ৩ টাকা এবং কিছু নির্দিষ্ট দূরত্বে সর্বোচ্চ ৫ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, শনিবার (১ আগস্ট) রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ৬ থেকে ৭ আগস্টের
দীর্ঘদিন পর রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশাভ্যান অটোচালক দল, রাজশাহী মহানগর শাখা। প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন ভাড়া ২ থেকে ৩ টাকা এবং নির্দিষ্ট কিছু রুটে সর্বোচ্চ ৫ টাকা ভাড়া বাড়ানো হতে পারে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নগরীর দোশর মণ্ডলের মোড়ে একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় এ প্রস্তাব তুলে ধরা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ভাড়ার তালিকা প্রস্তুত করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের অনুমোদন পেলে আগামী ১০ আগস্ট থেকে নতুন ভাড়া কার্যকর হতে পারে।
সভায় সংগঠনের আহ্বায়ক মাইনুল হক মানা বলেন, বহু বছর ধরে অটোরিকশার ভাড়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। অথচ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে। বিষয়টি বিবেচনায় নিয়েই যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে সর্বনিম্ন ভাড়া মাত্র ২ থেকে ৩ টাকা এবং কিছু নির্দিষ্ট দূরত্বে সর্বোচ্চ ৫ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, শনিবার (১ আগস্ট) রাজশাহী সিটি করপোরেশনের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ৬ থেকে ৭ আগস্টের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হলে ১০ আগস্ট থেকে নতুন ভাড়ার তালিকা কার্যকর করা হবে। ততদিন পর্যন্ত বর্তমান ভাড়াতেই অটোরিকশা চলবে।
এসময় শ্রমিক নেতারা নগরবাসী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, নতুন ভাড়া কার্যকর হওয়ার পর কোনো চালক তালিকার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবেন না। কেউ যাত্রীদের হয়রানি করলে বা অতিরিক্ত ভাড়া দাবি করলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তারা আরও বলেন, সিটি করপোরেশনের অনুমোদনের পর নতুন ভাড়ার তালিকা আনুষ্ঠানিকভাবে নগরবাসী ও গণমাধ্যমের কাছে প্রকাশ করা হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, গোপাল কুমার বাবুল, আলম হোসেন, মিনারুল ইসলাম ও বাদশা রাশেল অনু।
মনির হোসেন মাহিন/এসজেডএইচ/এএসএম
What's Your Reaction?
