ঢাকা-সিলেট মহাসড়কে ৭ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ৭ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের বরপা থেকে কাচপুর ব্রিজ পর্যন্ত বিস্তৃত হয়েছে এ যানজট। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকরা ভোগান্তিতে পড়েছেন। বুধবার (৬ মে) বেলা ১১টা থেকে মহাসড়কের উপজেলার যাত্রামুড়া এলাকা থেকে যানজট সৃষ্টি হয়। থেমে থেমে এ পরিস্থিতি দুপুর পর্যন্ত চলতে থাকে। বিকেল ৩টার দিকে পরিস্থিতির ব্যাপকতা বেড়ে কাচপুর থেকে বরপা এলাকা পর্যন্ত সাত কিলোমিটার রাস্তায় যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। জানা যায়, মহাসড়ক উন্নীতকরণ কাজ ও বৃষ্টির কারণে মহাসড়কের দু’পাশে কাদা এবং গর্তে রাস্তা কিছুটা সংকুচিত হয়ে যানবাহন ধীর গতিতে চলছে। অন্যদিকে যত্রতত্র যাত্রী ওঠানামা, নিয়ম ভঙ্গ করে গাড়ির একাধিক লাইন করাসহ বিভিন্ন কারণেই যানজট সৃষ্টি হয়েছে। দুপুরের পর থেকে যানবাহনের লাইন বিস্তৃত হয়ে পড়ে। নরসিংদীগামী মেঘালয় পরিবহনের যাত্রী নাদিয়া আক্তার মনি ও নাবিল হোসেন বলেন, দুপুর সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসে উঠে ২ ঘণ্টা সময় লেগেছে বরপা আসতে। লেগুনা যাত্রী আবুল হোসেন বলেন, কাচপুর থেকে বরপ
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ৭ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের বরপা থেকে কাচপুর ব্রিজ পর্যন্ত বিস্তৃত হয়েছে এ যানজট। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকরা ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (৬ মে) বেলা ১১টা থেকে মহাসড়কের উপজেলার যাত্রামুড়া এলাকা থেকে যানজট সৃষ্টি হয়। থেমে থেমে এ পরিস্থিতি দুপুর পর্যন্ত চলতে থাকে। বিকেল ৩টার দিকে পরিস্থিতির ব্যাপকতা বেড়ে কাচপুর থেকে বরপা এলাকা পর্যন্ত সাত কিলোমিটার রাস্তায় যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়।
জানা যায়, মহাসড়ক উন্নীতকরণ কাজ ও বৃষ্টির কারণে মহাসড়কের দু’পাশে কাদা এবং গর্তে রাস্তা কিছুটা সংকুচিত হয়ে যানবাহন ধীর গতিতে চলছে। অন্যদিকে যত্রতত্র যাত্রী ওঠানামা, নিয়ম ভঙ্গ করে গাড়ির একাধিক লাইন করাসহ বিভিন্ন কারণেই যানজট সৃষ্টি হয়েছে। দুপুরের পর থেকে যানবাহনের লাইন বিস্তৃত হয়ে পড়ে।
নরসিংদীগামী মেঘালয় পরিবহনের যাত্রী নাদিয়া আক্তার মনি ও নাবিল হোসেন বলেন, দুপুর সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসে উঠে ২ ঘণ্টা সময় লেগেছে বরপা আসতে।
লেগুনা যাত্রী আবুল হোসেন বলেন, কাচপুর থেকে বরপা দশ মিনিটের পথ। যানজটের কারণে সময় লাগছে দেড় থেকে দুই ঘণ্টা।
হাইওয়ে পুলিশের শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই জুলহাস উদ্দিন জাগো নিউজকে বলেন, মহাসড়কের উন্নয়ন কাজ ও বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় সড়ক সরু হয়ে যানবাহন ধীরগতিতে চালাতে হচ্ছে। অন্যদিকে যত্রতত্র যাত্রী ওঠানামা, গাড়ির একাধিক লাইন করাসহ বিভিন্ন কারণেই যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নাজমুল হুদা/এফএ/জেআইএম
What's Your Reaction?