ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (১০ জুন) দুপুর ১২টা থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তির আবেদন শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে এ আবেদন চলবে আগামী ২০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা শেষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে আবেদনকারী শিক্ষার্থীরা আগামী ২৭ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির আবেদন ফি জমা দিতে পারবেন। এছাড়া প্রক্রিয়াধীন আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা যাচাইয়ের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২১ জুন রাত ১২টা থেকে ২৩ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১১ জুলাই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে ১৪ জুলাই। অন্যদিকে, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জুলাই বেলা ১১টা থেকে ১২টা এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা একই
রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুর ১২টা থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তির আবেদন শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে এ আবেদন চলবে আগামী ২০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা শেষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে আবেদনকারী শিক্ষার্থীরা আগামী ২৭ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তির আবেদন ফি জমা দিতে পারবেন।
এছাড়া প্রক্রিয়াধীন আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা যাচাইয়ের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২১ জুন রাত ১২টা থেকে ২৩ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তি নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১১ জুলাই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে ১৪ জুলাই। অন্যদিকে, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জুলাই বেলা ১১টা থেকে ১২টা এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা একই দিনে (১৭ জুলাই) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই দুটি ইউনিটের ফলাফল প্রকাশিত হবে ২০ জুলাই।
ফলাফল প্রকাশের পর কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পছন্দসই বিষয় বরাদ্দ দেওয়া হবে ১৬ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের বিষয় বরাদ্দ চলবে ২২ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত। সব ইউনিটের চূড়ান্ত ভর্তি কার্যক্রম ১৩ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত। এরপর আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের নিয়মিত ক্লাস শুরু হবে।
আসন সংরক্ষণের বিষয়ে নির্দেশিকায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনসমূহ শুধু ছাত্রী এবং ঢাকা কলেজের আসনসমূহ শুধু ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে। তবে সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজে ছাত্র-ছাত্রী উভয়েই মেধার ভিত্তিতে ভর্তি হতে পারবেন।
ভর্তির আবেদনের যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা/এ লেভেল/বিজনেস ম্যানেজমেন্ট-এ উত্তীর্ণ প্রার্থীরা ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করতে পারবেন। প্রার্থীকে ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ অথবা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় মিলে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৬.৫০ থাকতে হবে। ও-লেভেল ও এ-লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে অন্তত ৫টি বিষয়ে ও-লেভেল এবং ২টি বিষয়ে এ-লেভেলে উত্তীর্ণ হতে হবে, যেখানে নির্দিষ্ট গ্রেড পয়েন্ট (A=5.0, B=4.0, C=3.5, D=0.0) অনুযায়ী জিপিএ হিসাব করা হবে।
এছাড়া কলেজগুলোর এই ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট কলেজের ভর্তি কমিটির মাধ্যমে সম্পন্ন হবে এবং শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রির মূল সনদপত্র ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রদান করবে বলেও জানানো হয়েছে।
ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে (www.dcu.ac.bd) আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ৮০০ টাকা জমা দিতে হবে। ভর্তিচ্ছুরা আবেদনের যোগ্যতাসহ ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইউনিটভিত্তিক ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে বলে জানা গেছে।
এদিকে প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। সংযুক্ত সরকারি সাত কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
What's Your Reaction?