ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু ১০ জুন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ মে) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) মো. শহীদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১০ জুন থেকে শুরু হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ২০ জুন পর্যন্ত। এছাড়া আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ভর্তিচ্ছুরা। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট dcu.ac.bd⁠ এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। এছাড়া আবেদনের যোগ্যতা ও ইউনিটভিত্তিক বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এদিকে প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-এ ভর্তি প

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু ১০ জুন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। রোববার (২৪ মে) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) মো. শহীদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর সাতটি সরকারি কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১০ জুন থেকে শুরু হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ২০ জুন পর্যন্ত। এছাড়া আগামী ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ভর্তিচ্ছুরা।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।

ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট dcu.ac.bd⁠ এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। এছাড়া আবেদনের যোগ্যতা ও ইউনিটভিত্তিক বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এদিকে প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-এ ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সরকারি সরকারি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow