ঢাকা-১০ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ
ভোটের ফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মো. জসিম উদ্দিন সরকারের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এদিন পিটিশনার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার বেলায়েত হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান ও অ্যাডভোকেট শুভ সত্ত্ব রফিক প্রমুখ। এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপি নেতা শেখ রবিউল আলম। এর আগে ১১ মার্চ ঢাকা-১০ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী জসিম উদ্দিন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদীয় নির্বাচনে অনিয়ম, ব্যালট পেপার গণনায় জালিয়াতি, পোলিং এজেন্টদের অবৈধ বাধা দেওয়ার অভিযোগ এনে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ইলেকশন পিটিশন দায়ের করেন। প্রাথমিক গণনায় এগিয়ে থাকলেও পরবর্তীতে বেআইনি কর্মকাণ্ডের আশ্রয় নিয়ে অন্যায়ভাবে তাকে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এ সংক্রান্ত আবেদনটি গ্রহণ করে ব্যালট পেপার, রেজাল্টশিট এবং অন্যান্য গুরুত্বপ
ভোটের ফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মো. জসিম উদ্দিন সরকারের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এদিন পিটিশনার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার বেলায়েত হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান ও অ্যাডভোকেট শুভ সত্ত্ব রফিক প্রমুখ।
এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপি নেতা শেখ রবিউল আলম।
এর আগে ১১ মার্চ ঢাকা-১০ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী জসিম উদ্দিন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদীয় নির্বাচনে অনিয়ম, ব্যালট পেপার গণনায় জালিয়াতি, পোলিং এজেন্টদের অবৈধ বাধা দেওয়ার অভিযোগ এনে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ইলেকশন পিটিশন দায়ের করেন।
প্রাথমিক গণনায় এগিয়ে থাকলেও পরবর্তীতে বেআইনি কর্মকাণ্ডের আশ্রয় নিয়ে অন্যায়ভাবে তাকে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এ সংক্রান্ত আবেদনটি গ্রহণ করে ব্যালট পেপার, রেজাল্টশিট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত সংরক্ষণের জন্য নির্দেশ দেন।
এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শেখ রবিউল আলম ৮০,৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। মামলার বাদী জামায়াত ইসলামির নেতা জসিম উদ্দিন সরকার ৭৭,২৩৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন, ভোটের ব্যবধান ৩,১৮০।
এফএইচ/এমআইএইচএস/
What's Your Reaction?