ঢাকা-১২: একটি কেন্দ্রে দাঁড়িপাল্লা ২০৪, কোদাল ৯৮, ফুটবল ১০৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনের একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮৫ নম্বর কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সাইফুল আলম পেয়েছেন ২০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী সাইফুল হক কোদাল প্রতীকে পেয়েছেন ৯৮ ভোট এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব ফুটবল প্রতীকে পেয়েছেন ১০৫ ভোট। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৭৬০ জন। তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪৪১ জন। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে সন্ধ্যার পর রেজাল্ট শিট টানিয়ে দেন প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাবিব। এমএমএ/এমএমকে

ঢাকা-১২: একটি কেন্দ্রে দাঁড়িপাল্লা ২০৪, কোদাল ৯৮, ফুটবল ১০৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনের একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮৫ নম্বর কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সাইফুল আলম পেয়েছেন ২০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী সাইফুল হক কোদাল প্রতীকে পেয়েছেন ৯৮ ভোট এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব ফুটবল প্রতীকে পেয়েছেন ১০৫ ভোট। 

এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৭৬০ জন। তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪৪১ জন। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট গণনা শেষে সন্ধ্যার পর রেজাল্ট শিট টানিয়ে দেন প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাবিব।
 
এমএমএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow