ঢাকা-১৭ আসনের চার মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসন এলাকার চারটি মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই আসনের সংসদ সদস্য। বুধবার (১ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব-২ এবং প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি এসব চেক বিতরণ করেন। মন্দিরগুলো হলো– ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির (মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন), আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির এবং শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির (টেম্পো মোড়, মহাখালী)। চেক বিতরণের সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক, পুরোহিত ও পূজারিরা উপস্থিত ছিলেন। কেএইচ/বিএ

ঢাকা-১৭ আসনের চার মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসন এলাকার চারটি মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই আসনের সংসদ সদস্য।

বুধবার (১ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সহকারী একান্ত সচিব-২ এবং প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি এসব চেক বিতরণ করেন।

jagonews24

মন্দিরগুলো হলো– ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির (মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন), আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির এবং শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির (টেম্পো মোড়, মহাখালী)।

চেক বিতরণের সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক, পুরোহিত ও পূজারিরা উপস্থিত ছিলেন।

কেএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow