ঢাকা-৬: এগিয়ে বিএনপির ইশরাক হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের ভোট গ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭:৩০ মিনিটে শুরু হয়ে বেলা ৪:৩০ মিনিটে শেষ হয়। ভোট গ্রহণ শেষ হতেই শুরু হয় কেন্দ্রগুলোতে ভোট গণনা। প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। সরকারি কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র নং ৩৩) মোট ১,৪৮১ ভোট গণনা করা হয়েছে। এই কেন্দ্রে ইশরাক হোসেন পেয়েছেন ৮১২ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মান্নান দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬১৬ ভোট। হ্যাঁ ভোট পড়েছে ১,০৩৩টি, না ভোট ৪১৬টি। কেন্দ্র নং ৩৪-এ মোট ১,৮৮৮ ভোট গণনা করা হয়েছে। এখানে ইশরাক হোসেন ১,০৮৭ ভোট এবং ড. মান্নান ৭২৫ ভোট পেয়েছেন। হ্যাঁ ভোট হয়েছে ১,৫১৫টি, না ভোট ৩১৫টি। কেন্দ্র নং ৩৫-এ মোট ১,৪৯২ ভোট গণনা করা হয়েছে। এখানে ইশরাক হোসেন ৯০১ ভোট, ড. মান্নান ৫৯৫ ভোট পেয়েছেন। হ্যাঁ ভোট পড়েছে ১,০৬১টি, না ভোট ৪৩১টি। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র বলছেন, বাকি কেন্দ্রগুলোর ভোট গণনার সঙ্গে সঙ্গে ঢাকা-৬ আসনের সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে। তবে প্রাথমিক এই ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনের এগিয়ে থাকা স্পষ্ট

ঢাকা-৬: এগিয়ে বিএনপির ইশরাক হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের ভোট গ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭:৩০ মিনিটে শুরু হয়ে বেলা ৪:৩০ মিনিটে শেষ হয়। ভোট গ্রহণ শেষ হতেই শুরু হয় কেন্দ্রগুলোতে ভোট গণনা। প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।

সরকারি কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে (কেন্দ্র নং ৩৩) মোট ১,৪৮১ ভোট গণনা করা হয়েছে। এই কেন্দ্রে ইশরাক হোসেন পেয়েছেন ৮১২ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মান্নান দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬১৬ ভোট। হ্যাঁ ভোট পড়েছে ১,০৩৩টি, না ভোট ৪১৬টি।

কেন্দ্র নং ৩৪-এ মোট ১,৮৮৮ ভোট গণনা করা হয়েছে। এখানে ইশরাক হোসেন ১,০৮৭ ভোট এবং ড. মান্নান ৭২৫ ভোট পেয়েছেন। হ্যাঁ ভোট হয়েছে ১,৫১৫টি, না ভোট ৩১৫টি।

কেন্দ্র নং ৩৫-এ মোট ১,৪৯২ ভোট গণনা করা হয়েছে। এখানে ইশরাক হোসেন ৯০১ ভোট, ড. মান্নান ৫৯৫ ভোট পেয়েছেন। হ্যাঁ ভোট পড়েছে ১,০৬১টি, না ভোট ৪৩১টি।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র বলছেন, বাকি কেন্দ্রগুলোর ভোট গণনার সঙ্গে সঙ্গে ঢাকা-৬ আসনের সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে। তবে প্রাথমিক এই ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনের এগিয়ে থাকা স্পষ্টভাবে ধরা পড়ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow