ঢাকায় রাজশাহী কলেজিয়েট স্কুলের ‘স্কুল ডে ২০২৬’ শনিবার
রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা (RCSAA) ঢাকা-এর উদ্যোগে আগামী ৩১ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কুল ডে ২০২৬। রাজধানীর মিরপুর-১৪ এলাকার পিএসসি কনভেনশন হলে বিকেল ৪টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮২৮ সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজিয়েট স্কুল উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ প্রায় দুই শতাব্দীর পথচলায় প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য কৃতি ও গুণী ব্যক্তিত্ব উপহার দিয়েছে। ‘স্কুল ডে ২০২৬’-এর মূল লক্ষ্য হলো বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করা এবং প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, স্মৃতিচারণ এবং নৈশভোজের আয়োজন থাকবে। রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা আশা প্রকাশ করছে, দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত কলেজেটিয়ানরা এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের শিকড় ও স্মৃতির সঙ্গে নতুন করে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন।
রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা (RCSAA) ঢাকা-এর উদ্যোগে আগামী ৩১ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্কুল ডে ২০২৬। রাজধানীর মিরপুর-১৪ এলাকার পিএসসি কনভেনশন হলে বিকেল ৪টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৮২৮ সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজিয়েট স্কুল উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ প্রায় দুই শতাব্দীর পথচলায় প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য কৃতি ও গুণী ব্যক্তিত্ব উপহার দিয়েছে।
‘স্কুল ডে ২০২৬’-এর মূল লক্ষ্য হলো বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করা এবং প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা, স্মৃতিচারণ এবং নৈশভোজের আয়োজন থাকবে।
রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা আশা প্রকাশ করছে, দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত কলেজেটিয়ানরা এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের শিকড় ও স্মৃতির সঙ্গে নতুন করে সংযুক্ত হওয়ার সুযোগ পাবেন।
What's Your Reaction?