ঢাকার আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে দুইদিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে ২১ হাজার ৭৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট নেওয়া শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর আবার কাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদের বিপরীতে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি সমর্থিত নীল প্যানেল এবং জামায়াত-এনসিপি সমর্থিত সবুজ প্যানেলের মধ্যে। নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক লড়ছেন। এছাড়া বিভিন্ন পদে আটজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। নিয়ম অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দুটি তারিখে নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। এবারের নির্বা

ঢাকার আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে দুইদিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে ২১ হাজার ৭৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ে ভোট নেওয়া শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর আবার কাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদের বিপরীতে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি সমর্থিত নীল প্যানেল এবং জামায়াত-এনসিপি সমর্থিত সবুজ প্যানেলের মধ্যে। নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে, সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক লড়ছেন। এছাড়া বিভিন্ন পদে আটজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

নিয়ম অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দুটি তারিখে নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে।

এবারের নির্বাচনে আওয়ামী লীগপন্থি কোনো প্যানেল অংশ নিচ্ছে না, যা ভোটের সমীকরণে বড় পরিবর্তন এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন যেন হয় সেই চেষ্টা করছেন তারা।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহান উদ্দিন সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করে বুধবার সকালে জাগো নিউজকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। দুই দিনব্যাপী এই ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার বিকেল ৪টার পর গণনা শুরু হবে এবং এর মাধ্যমেই নির্ধারিত হবে ঢাকা আইনজীবী সমিতির নতুন নেতৃত্ব।

এমডিএএ/এসএনআর/এমএমএআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow