ঢাকার দুই সিটিসহ ৬ করপোরেশনের প্রশাসকদের দায়িত্ব গ্রহণ
ঢাকার দুই সিটিসহ ৬টি সিটি করপোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করে তারা দায়িত্ব নিয়েছেন। সকালে সচিবালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের শফিকুল ইসলাম খান, খুলনার নজরুল ইসলাম মনজু, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জের সাখাওয়াত হোসেন খান ও গাজীপুরের শওকত হোসেন সরকার মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন। পরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেন, যেহেতু এইসব পদে আগে সরকারি কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, আমরা মনে করছি যে এখানে (সিটি করপোরেশনের প্রশাসক পদে) রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণ সেবা ভালোভাবে পাবে এবং বেশি পাবে… এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণে আমরা রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসকভাবে নিয়োগ দিয়েছি। এছাড়া এতে করে জনগণের সঙ্গে পার্থক্যও কমে আসবে বলেও মনে করেন তিনি। এরপর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সা
ঢাকার দুই সিটিসহ ৬টি সিটি করপোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করে তারা দায়িত্ব নিয়েছেন।
সকালে সচিবালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের শফিকুল ইসলাম খান, খুলনার নজরুল ইসলাম মনজু, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জের সাখাওয়াত হোসেন খান ও গাজীপুরের শওকত হোসেন সরকার মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।
পরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেন, যেহেতু এইসব পদে আগে সরকারি কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, আমরা মনে করছি যে এখানে (সিটি করপোরেশনের প্রশাসক পদে) রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণ সেবা ভালোভাবে পাবে এবং বেশি পাবে… এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণে আমরা রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসকভাবে নিয়োগ দিয়েছি।
এছাড়া এতে করে জনগণের সঙ্গে পার্থক্যও কমে আসবে বলেও মনে করেন তিনি।
এরপর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত ছয় সিটির প্রশাসকবৃন্দ। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ছয় সিটির প্রশাসকরা স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা ও ছয় সিটির উন্নয়নে সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার করেন।
প্রসঙ্গত, সোমবার ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়নগঞ্জ ও গাজীপুর সিটির করপোরেশনের প্রশাসক পদে বিএনপির ছয় নেতাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক বসানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে আলোচনা উঠতে শুরু করেছে।
What's Your Reaction?