ঢাকার বাতাস আজ ‌‘সহনীয়’

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ১৭ নম্বরে। শনিবার (১৩ জুন) সকাল ৮টা ৪৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আরও পড়ুন প্রকৃতির তিনটি উপাদান জীবনের অবিচ্ছেদ্য অংশ অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ৮৪ এর অর্থ এখানকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা, তৃতীয় অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো এবং চতুর্থ অবস্থানে রয়েছে ইসরায়েলের তেল আবিব। এসএনআর

ঢাকার বাতাস আজ ‌‘সহনীয়’

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ১৭ নম্বরে। শনিবার (১৩ জুন) সকাল ৮টা ৪৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ৮৪ এর অর্থ এখানকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা, তৃতীয় অবস্থানে রয়েছে চিলির সান্তিয়াগো এবং চতুর্থ অবস্থানে রয়েছে ইসরায়েলের তেল আবিব।

এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow